Skip to main content

কবিতা ।। নতুন বছর ।। বিদ্যুৎ মিশ্র


নতুন বছর

বিদ্যুৎ মিশ্র


শুকিয়ে গেছে নদীর পানি যাচ্ছে বালু দেখা
কে বলেছে নতুন বছর আসলো ফিরে একা।
আমের মুকুল ফুটলো গাছে চৈতি অবসান
দূরের থেকে পাচ্ছি শোনা বিশ্ব কবির গান।

কে বলেছে নতুন বছর স্বপ্ন দেখায় মিছে
ক্যালেন্ডারের দিনগুলো সব ঘুরবে তারা পিছে।
কে বলেছে নতুন বছর হাল খাতা আর বই
জানলা খুলে তাকাও সবাই কতো না হইচই।

নতুন বছর নতুন না হয় ইচ্ছে পূরণ করি
পার হয়ে যায় অলস সময় বলছে দ্যাখো ঘড়ি।
নতুন বছর উদযাপনে আনন্দ আর উল্লাস
হারিয়ে গেল কোন অজানায় বছর বারো মাস।

======================


কাশীপুর, পুরুলিয়া।
ফোন ৭৭৮১৯৪২২৮৭

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই