Skip to main content

ছড়া ।। সময় কৈ ।। কার্ত্তিক মণ্ডল


সময় কৈ

কার্ত্তিক মণ্ডল


সকাল হতেই মা ডেকে কন
ওঠ রে খোকন ওঠ
নববর্ষের রোদ মেখে গায়
মাঠে মাঠে ছুট। 

ছোট্ট আছিস তাইতো তোর
নাইকো বাধার বাঁধ
একটু বড়ো হলেই সামনে
কত জটিল ফাঁদ। 

কর্মমূখী জীবন হবে
সামনে পাহাড় খাই
সংসারটা দাবানলের মত
আরও চাই আরও চাই। 

পুরাতন আর নতুনের ভেদ 
করাটাই খুব শক্ত
নববর্ষ ভাবার সময় কৈ
জল হয় গার রক্ত । 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই