Skip to main content

কবিতা ।। জয়ীতা চ্যাটার্জী





একটা তুমি



আমার কাছে একটা দুপুর মানে, 
গান শোনা আর তুমি, 
কত শত রাস্তা কত শত মনখারাপ
মেঘ মানুষের ভেতর জুড়ে রাস্তা গলি ঘুঁজি। 

ঝিরঝিরিয়ে বইছে হাওয়া, 
নড়ছে দেখ নারকোল গাছের পাতা, 
পর্দা টেনে দাঁড়িয়ে থাকুক
আমার কবিতার সব খাতা। 

এই পৃথিবী জুড়ে দাঁড়িয়ে আছে 
কত না অবাক সম্ভার, 
সন্ধ্যা নামে ধীরে ধীরে, 
নীরব কেমন থমকে থাকে রাতের ফ্লাইওভার। 

একটু একটু করে মুখস্ত করেছি শহর,
মুখস্ত করেছি তোমায় সারা রাত জেগে, 
এবারে পারি দেব সমুদ্রের দেশে, 
কপালে চোখে তোমার নোনতা জল লেগে।। 
 
============================



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই