Skip to main content

কবিতা ।। জুলি লাহিড়ী



গন্ধ



স্বপ্নে আমি পেলাম খুঁজে পরীর দুটি ডানা
যাব উড়ে নিরুদ্দেশে, কেউ করবে মানা?

একফালি চাঁদ উঁকি মারে গাছের ডালের ফাঁকে
দুহাত মেলে রাতের আকাশ হয়তো আমায় ডাকে।

বাতাস ফুঁড়ে যাবো উড়ে দূরে অনেক দূরে
মেঘের হৃদয় চিরে আকাশ মিশেছে সমুদ্দুরে।

সেই দেশেতে আমার মায়ের গায়ের গন্ধ ভাসে
লক্ষ লক্ষ তারার মাঝে লুকিয়ে মা যে হাসে।

=================

জুলি লাহিড়ী
সাঁতরাগাছি জগাছা
হাওড়া






*********

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই