Skip to main content

কবিতা ।। সুজিত কুমার মালিক


      শিক্ষা ও নীতি

বহন ও বাহনের অমীমাংসিত
লড়াইয়ের মাঝে হাজির
নব রূপে, নয় অবতার!
নীতির জন্য শিক্ষা
নাকি শিক্ষার জন্য নীতি!
ঢাকনা উন্মুক্ত আধারে
কর্কট রাশির প্রতিনিধি,
দাঁড়িপাল্লা হাতে চোখ মোছে
বিচার, সমাজ, সামাজিক জীব।
মুকুটহীন রাজা দরকার,
দরকার নব্য অনুগামী।
চরৈবেতি মন্ত্রে দীক্ষিত হয়ে
খুঁজে নেবে নতুন মন্দির!

===============

সুজিত কুমার মালিক
গ্রা:মইখণ্ড, পো:হেলান
খানাকুল, আরামবাগ, হুগলী
মোবাইল:৯৬৩৫৪২৪৬৯২

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই