Skip to main content

কবিতা ।। সুনন্দা রায়। (নদী)



অপেক্ষা... বাঁচার

****************


অনুভূতির কারাদন্ডে রাতের নিস্তব্ধরা যায় হেঁটে
ঘাসের সবুজে বাদামী বর্নের ছাপ আসে চুপিসাড়ে;
তখন মলিন মুখ গুলো খোঁজে ঘর বাঁধা আশ্রয়
সান্ত্বনার মিথ্যে বুলিরা তখন নির্মম কঠিন হয়,
ওরা খাবারের খোঁজে ব্যাগ্র হয়
না দেখা সুখেরা হাত টেনে ধরে অকসাৎ
দুঃখেরা পায়ে পায়ে ভালোবাসা মাখিয়ে নেয়;
আদুরে স্বপ্নেরা অসহায় মুখে নিশ্চিন্তে ঘুমায়...
যখন অন্নেরা পেট ভরায় তখন বেঁচে আছি বোঝা যায়।

==================
 সুনন্দা রায়। বারাসাত, উত্তর ২৪ পরগনা।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই