Skip to main content

কবিতা ।। অসীম মালিক






ফেরা




এই ধানক্ষেত থেকে শ্মশানের দূরত্ব
দু '-তিনটি আলপথ ।

মাটির মানুষগুলো ,
সারাদিন অক্লান্ত পরিশ্রম করে
সুখ -দুঃখ , হাসি-ঠাট্টার চেনা পথ ধরে
পড়ন্ত বেলায় ঘরে ফেরে ।

যেখানে প্রদীপের শিখা ,
আরতির আগুন ।
যেখানে তুলসী মঞ্চে ধূপ জ্বলে উঠলে
উঠোন থেকে ভেসে আসে শিউলির গন্ধ ।

এই চেনা পথ ধরে ,
রক্তমাংসের মানুষগুলো
ঘরে ফেরে । কেননা ,
শ্মশান থেকে ভেসে আসেনা
ভাত ফোটার গন্ধ ।
 
-------------------------------------------------------------------------
 
Asim Malik , Vill -Sitalpur , P.O.-Arandi , P.S.-Arambagh , Dist -Hooghly , Pin-712413, Mo-9593504996

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই