Skip to main content

কবিতা ।। দুলাল সুর




শৃঙ্খল মোচন  


 

নির্বিচারে নিরপরাধ গণ হত্যালীলা

বর্বরতার পৈশাচিক ইতিবৃত্ত অধ্যায়

শত সহস্র মা-বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী

সন্তানহারা পিতা মাতার বুকফাটা ক্রন্দন।

আকাশে বাতাসে স্বজনহারা হৃদয় বিদীর্ণ হাহাকারে

হায়না শকুন জারজ ব্রিটিশ বাহিনীর

নির্মম উল্লাসের বিজয়কেতন।

তিলে তিলে রক্তাত্ব আলম্বিত ভারতমাতৃকার

দামাল সন্তানদলের জোটবদ্ধ

আপসহীন রুদ্র হুঙ্কারে

দেশাত্মবোধের স্বাধিকার আন্দোলন সংগ্রাম।

বহু শহীদের আত্মবলিদানে ১৯৪৭ সালের ১৫ই অগস্ট

রণে ভঙ্গ ব্রিটিশ ব্রিগেডের আত্মসমর্পণ।

আমার গর্বের ভারতবর্ষ আজ মুক্ত বিহঙ্গ  

পরাধীনতার শাশ্বত শৃঙ্খল মোচন। 

 

************************


- দুলাল সুর –
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা,
কোলকাতা – ৭০০১২৯,
Mobile + Whatsapp – 8777624513

 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই