Skip to main content

কবিতা ।। ভেঙেছে শেকল ।। বদ্রীনাথ পাল

ভেঙেছে শেকল 

বদ্রীনাথ পাল 

 
ভেঙেছে শেকল খুলেছে দুয়ার 
অবশেষে এলো খুশির স্বাদ,
পরাধীনতার গ্লানি মুছে গেলো 
সরে গেলো দূরে দুখের খাদ !

যাদের বুকের রক্তের স্রোতে 
এ ভারত-মাটি করেছে স্নান,
নিজেকে নিজেই দিয়ে গেছে যারা 
মা'র পদতলে সে বলিদান --

কতো পিতা তার হারিয়েছে ছেলে 
কতো নারী স্বামী হারালো তার--
এসেছে সুদিন, এসো আজ তাদে'
নতশিরে করি নমস্কার !

শপথের দিন আজ ওরে ভাই --
দিতে হয় যদি নিজের প্রাণ,
হাসিমুখে তাই দিয়ে যাবো তবু
দেব না টলিতে মায়ের মান !
 
==============
বদ্রীনাথ পাল 
বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই