Skip to main content

কবিতা ।। একদিনের স্বাধীনতা ।। আশীষ কুমার চক্রবর্তী

একদিনের স্বাধীনতা

আশীষ কুমার চক্রবর্তী



কত গান হলো 
আজ সুরে গানে
কত শহীদের কথা
 পড়ে মনে।
একদিনের আজ
স্বাধীনতা
কত রঙীন এনেছে
বার্তা।
হারিয়েছে জানি
তাহাদের কথা
তোমাদের কথা কেহ
বলে না হেথা।



আজকে আমার 
গানের সুরে
শহীদ-আত্মা উঠুক 
ভরে।
সার্থক হোক সুরের 
সাধনা
শহীদ স্মরণে সুর 
বন্দনা।
 
==========
 
Ashis Kumar Chakraborty 
Vill-Mallickpur P.O-Rajarampur p.s Falta 
Dt 24pgs south 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই