ভাগ্যের দোষ
সুনন্দ মন্ডল
ভেবেছিলাম করব চাকরি
বাঁচবে কটি জীবন।
আশায় আশায় দিন পার
সুখ না পেলাম, মরণ!
তবুও তো নয় হেলাফেলা
বাঁচতে হবে আরও।
বউ বাচ্চার মুখে তুলতে
কিছু অন্ন জোটাও।
তাদের জন্য একটু চাওয়া
দোষটা দেব কাকে?
হতাশ হয়ে নিজের ভাগ্যে
ফাঁকি দিলাম ভাগে।
একূল গেলে ওকূল আছে
ভেবে সাগর পাড়ি।
একদুমুঠো চালেই চলুক
এইটুকু তো পারি!
নয় প্রতিবাদ, নেই ধরনা
কমিয়ে দিয়ে রোষ,
না হয় মেনে নিলাম শেষে
সবই ভাগ্যের দোষ।
================
সুনন্দ মন্ডল
কাঠিয়া, পাইকর, বীরভূম
Comments
Post a Comment