Skip to main content

কবিতা ।। কবিতার আলোয় ।। বিশ্বজিৎ কর

 

কবিতার আলোয়

বিশ্বজিৎ কর

 
বনবীথির ছায়ার মতো তুমি আমার হৃদয় জুড়ে-
সেই ছায়ায় উষ্ণতা আছে!
তুমি কাছে না এলেও,
তোমার গন্ধ পাই!

জীবনপুরের পথিকের সাথে বন্ধুত্ব বহুদিনের-
মাঝেমাঝেই দেখা হয়, ঘটনার মাইলস্টোনে!
তোমার কথা জানতে চায়,
আমি জানিয়ে দিয়েছি ওকে-
তোমায় "হারাইয়া ফেলি চকিতে"!

পথিক মুচকি হেসে বলে-
প্রেম তোমাদের গভীরতায়,
তাইতো হারানোর আশঙ্কা!

যে রাতে ভালবাসার দরজায় করাঘাত করেছিলে তুমি-
সেই রাত নিশুতি ছিল,
ভালবাসার রাজদরবারে বিচারপ্রার্থী ছিলাম-
তোমার নীরবতার বিরুদ্ধে!
তুমি বলেছিলে, "প্রেম নীরবেই আসে"!
 
*********

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই