Skip to main content

কবিতা ।। অজানা উদ্দেশ ।। দীপঙ্কর সরকার


অজানা উদ্দেশ    

দীপঙ্কর সরকার


গোধূলির শেষ হাওয়া কেমন ক্লান্ত নিথর
আপাদমস্তক ঝুঁকে আছে যেন বর্ণময় পটে ।
স্মৃতিচারণমূলক এটুকু উচ্চারণ প্রাপ্য ছিল
বুঝি !

অভিধান গত কোনো ত্রুটি ছিল না কোথাও
জ্যামিতিক অনুভূতি , শয়নে স্বপনে কোনো
আদেশনামা কিম্বা লিখনের বাড়াবাড়ি ।

গাণিতিক পদ্ধতিতে এসবের হিসেব মেলে না
গোধূলির শেষ হাওয়া কীভাবে ক্লান্ত নিথর হয়
কোথাও নেই তার সঠিক পরিক্রমা ।

=================
 
 
 
দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া
৭৪১২২২


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই