Skip to main content

কবিতা ।। জয়িতা সরকার ।। বৈদ্যবাটী, হুগলি

জামাটা

জয়িতা সরকার


জামাটাকে তিন -চার টুকরো করা হয়েছে।
একটা হাত মোছার,
আরেকটা সন্ধ্যা পিসিকে, বাসন মাজার সময় যেসব কাজে লাগে, তার জন্য দিয়েছি।
আরেক টুকরো পড়ে আছে এঁটো মেঝে মুছবার জন্য।
কি সুন্দর ছিল জামাটা,
সুন্দর ছিল একদিন !
জামাটা খুব সুন্দর ছিল তার...তার যৌবনকালে। একেবারে ঝকঝক করতো।
সেটা পরেও কত সুন্দর দেখাতো আমায়!

একেক সময় মনে হয়, চারটে টুকরো হয়ে
চারদিক থেকে সে আমার দিকে তাকিয়ে আছে!
খণ্ড থেকে অখন্ড হয়ে আবার
পুরনো দিনের টানটান শরীর ফিরে পেতে চাইছে।

আজ আর জামাটা জামা নেই ।
তাকে ন্যাকড়া বলা হয়, অথবা ন্যাতা।
 
-------------------------------------------------------


 জয়িতা সরকার। বৈদ্যবাটী, হুগলি।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই