Skip to main content

কবিতা ।। দৃপ্ত আশায় ।। পাভেল আমান

দৃপ্ত আশায় 

পাভেল আমান

স্বপ্নগুলো তবু রেখেছি তুলে 
দিন যাপনের আলসে ভুলে। 
যতই আসুক নানান ভীতি 
সজীব থাকুক মনের স্মৃতি।

ঘটনা বহুল জীবন ধারায় 
জারিত ভাবনা লালিত্য হারায়।
নতুন কিছুর আশায় থেকে 
চলার পথটা রয়েছে বেঁকে। 

এক ঘেয়েমির জীবন বাঁশি 
বাজাতে গিয়ে উঠছে কাশি। 
চেতনা রথেই বসেছি চেপে 
অভিষ্ঠ পূরণ মুহূর্তে মেপে।

গহন মনের ভাবনা মাঠে 
স্মৃতির মানুষ নিয়ত হাঁটে।
দিন বদলের স্বপ্ন নেশায় 
সাধের জীবন দৃপ্ত আশায়।
 
================ 
 
পাভেল আমান/ হরিহরপাড়া /মুর্শিদাবাদ

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই