Skip to main content

Posts

পুরীর রথযাত্রা : প্রায় ৮০০ বছর প্রাচীন ।। অনিন্দ্য পাল

পুরীর রথযাত্রা : প্রায় ৮০০ বছর প্রাচীন অনিন্দ্য পাল আষাঢ় মাস আসলেই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে যায়। রথের মেলা অনুষ্ঠিত হয় ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গাতেই। কিন্তু রথযাত্রার প্রাচীন ইতিহাসের দিকে তাকালে পুরীর জগন্নাথদেবের রথযাত্রার কথাই সবচেয়ে পুরনো বলে মনে হয় না। বেদে রথের উল্লেখ থাকলেও রথে দেবমূর্তি স্থাপন করে রথ টেনে নিয়ে যাওয়ার উল্লেখ পাওয়া যায়নি। কৌটিল্যের অর্থশাস্ত্রে ছয় ধরনের রথের কথা জানা যায়। ১) দেবরথ বা উৎসবে দেব প্রতিমা নিয়ে যাওয়া হয় এমন রথ ২) পুষ্পরথ, এই ধরনের রথ বিয়ে বা বিভিন্ন ধরনের মঙ্গলকার্যে ব্যবহৃত হত ৩) সাংগ্রামিক রথ অর্থাৎ যুদ্ধে ব্যবহারের উপযোগী ৪) পারিযানিক রথ অর্থাৎ যাত্রী বহনের উপযোগী রথ ৫) পরপুরাভিযানিক যা কিনা শত্রুর দুর্গ ভাঙার জন্য ব্যবহৃত হত ৬) বৈগয়িক, অশ্ব বা ঘোড়ার চর্যাশিক্ষার উপযোগী রথ। এই বিবরণ থেকে এটুকু বলা যায় যে খ্রীষ্টপূর্ব চতুর্থ শতাব্দী বা সমসাময়িক সময়ে রথের প্রচলন ছিল, এবং আজকের রথযাত্রার মত না হলেও রথযাত্রার প্রচলন ছিল।          ইতিহাসের বক্তব্য অনুযায়ী, প্রাচীন সময়ে জৈন তীর্থঙ্কর মহাবীর এবং পার্শ্ব...

গল্প ।। ছায়া লেখক ।। অভীক মুখোপাধ্যায়

ছায়া লেখক অভীক মুখোপাধ্যায়   ফোনটা   এল যখন তপন সদ্য টিউশানি করতে বেরোবে।   কিন্তু ফোনটার পরে টিউশানি করতে যাওয়ার ইচ্ছেটাই আর রইল না। আনন্দে কি করবে সেটাই ভেবে উঠতে পারছিল না সে। সব্বার আগে তার ঘরের সরস্বতি ঠাকুরের সামনে একটা বড় করে পেন্নাম ঠুকে দুদ্দাড় করে   নীচে নেমে সোজা মায়ের কাছে। রোজকার মত মা সেদিনও ছেলের জন্য জলখাবার বানাতে ব্যস্ত। এক ছুট্টে মাকে গিয়ে জড়িয়ে ধরে তপন। আপাত গম্ভীর তপনের এ হেন ব্যবহারে মা তো বেজায় অবাক। " কি হয়েছে রে তপু ? শরীরটরীর সব ঠিক আছে তো ?" " মা ! সিলেক্ট হয়ে গেছে ! সিলেক্ট হয়ে গেছে !" " কি সিলেক্ট হল রে  ? পিএসসির রেসাল্ট বেরল বুঝি ?" মা আন্দাজ লাগানোর চেষ্টা করে। " আচ্ছা মা , তোমার মাথায় কি চাকরি ছাড়া অন্য কিছুই ঢোকে না ? কোনো রেসাল্ট নয় , আমার উপন্যাসটা সিলেক্ট করেছে পাবলিশার। বই বেরোবে আম...

প্রবন্ধ ।। দুর্নীতি : জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ।। শ্যামল হুদাতী

দুর্নীতি : জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে শ্যামল হুদাতী  এক জার্মান সংস্থা ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল ১৮০ দেশের ওপর দুর্নীতির সমীক্ষা করে তার ফলাফল প্রকাশ করে প্রতি বছর। যত কম নম্বর পায় সে দেশ তত দুর্নীতিগ্রস্ত। গতবছরের বিচারে ভারতের স্থান ৯৩ যা গত বছরের তুলনায় মাত্র এক পয়েন্ট কম। ভারতের সঙ্গে এক পর্যায়ে আছে কাজাখস্তান, লেসোথোর, মালদ্বীপের মত ছোট এবং অনুন্নত দেশ। ব্রাজিল আর্জেন্টিনা রাশিয়া তুরস্ক আরো নিচে।  আমাদের দেশের আর্থিক উচ্চাকাঙ্ক্ষা হলো পশ্চিমি দেশের মতো হওয়া। একটু ঘুরিয়ে বললে, ভারতের বর্তমান সরকারের লক্ষ্য হলো আর্থিকভাবে আমেরিকা কাছাকাছি যাওয়া। আর রাজনৈতিকভাবে চীন বা রাশিয়ার মতো। এই মুহূর্তে চীনের উন্নয়নে যা চিত্র তাতে ভারত আগামী ১০ বছরে আর্থিক শক্তি চিনের সমগোত্রীয় হতে পারলে - অনেকটা পাওয়া হয়ে যাবে।   কি কারণে আমাদের উন্নতি বাধা প্রাপ্ত হচ্ছে - এর প্রধান কারণ দুর্নীতি। গত ১২ বছরের তথ্য অনুযায়ী ভারত একশোর মধ্যে ৩৬ পেয়েছে ২০১২-১৩ সালে যা বেড়ে ৪১ হয়েছে ২০১৮ সাল। কিন্তু তারপর থেকেই আবার নম্বর কমতে শুরু করেছে এবং অবস্থান খারাপ হয়েছে দিনক...

রম্য রচনা ।। পাত্র দেখা ।। সুশীল বন্দ্যোপাধ্যায়

পাত্র দেখা সুশীল বন্দ্যোপাধ্যায়  ছেলে কি করে? এই অল্পস্বল্প কিছু করে। অল্পস্বল্প মানে? ঠিক কি করে বলবেন তো। ঐ টুকটাক করে আর কি! বুঝেছি।তা টুকটাক করে কি হবে? ওতে আর কতটুকু হবে? ওর থেকে বরং তুকতাক যদি কিছু করতো তো লাভ হতো। তুকতাক মানে? এই মানে  লাগলে তুক না লাগলে  তাক। জ্যোতিষ বিদ্যা, বশীকরণ বিদ্যা, সম্মোহিনী বিদ্যা, তন্ত্র বিদ্যা সব এক একটা প্যাকেজ।যেটাতে লাগে। ওতে কি হবে? ওতেই তো হবে। টাকা হবে, পয়সা হবে,বাড়ি হবে, গাড়ি হবে, ধনসম্পত্তি, ব্যাঙ্ক ব্যালেন্স সব হবে।নতুন নতুন বান্ধবীও হবে। কি করে? ভাগ্যকে ঘুরিয়ে দিয়ে।এইসব বিদ্যা দিয়ে ভাগ্যকে আশি থেকে একশো আশি ডিগ্ৰি পর্যন্ত ঘুরিয়ে দেওয়া যায়। ফকির থেকে আমির হওয়া যায়, জিরো থেকে হিরো হওয়া যায়। ভ্যাগাবন্ড হয়ে ঘুরে বেড়াচ্ছিল এখন বি এম ডব্লিউ গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তো বিরাট ব্যাপার। বিরাট ব্যাপারই তো। সেজন্যই তো 'তাক',বলে না 'তাক' লেগে গেলো, সেই তাক।তুক থেকে তাক।কি ছেলো আর কি হেলো। তা সেটার জন্য কি করতে হবে? ধারণ করতে হবে। শুধু ধারণা করলে এখন কিছু হয় না।এই ধরুন এমন তাবিজ আছে যেটা ধারণ করলে ধারণার বাইরে টা...

কবিতা ।। দংশনচিহ্ন ।। কৌশিক চক্রবর্ত্তী

দংশনচিহ্ন কৌশিক চক্রবর্ত্তী সাপের দেহটা মাটির, আর মাথাটা জ্যান্ত— বাকি অংশটার হিসাব রাখিনি আর... কী আসে যায়? যদি লেজের গভীরে জেগে থাকে নড়াচড়ার ক্ষমতা... বিষাক্ত যোনীসম্ভবা সাপের শীতল রক্তস্রোত অব্যাহত — ঢুলু চোখে সে যখন চেয়ে রয়েছে তোমার দিকে তখন বসন্তকাল দেরি নেই আর... সদ্য লুকনো চৌকাঠে স্থায়ী জমি- সেখানেই হিলহিলে সাপেদের কৌমার্যরূপ — পা ফেললেই জড়িয়ে ওঠে ক্ষমতায়ন আঙুলের চাপে ধ্বসে পড়ে স্বভাবসিদ্ধ দাঁত... কে বললো আমি সাপেদের ভয় পাই? তার অজ্ঞানতার দায় বিষের উপর চাপিয়ে দিলে আমাকে বিপদমুক্ত ঘোষণা করে ডাক্তার... আমি সুস্থ শরীরে লড়তে পারি সরীসৃপের সাথে — তবে সাপের সাথে তাদের পার্থক্য খুঁজতে হলে আমায় পুনরায় জন্ম দিতে হবে দংশনচিহ্ন...  =================== কৌশিক চক্রবর্ত্তী  165/A, ক্রাইপার রোড  কোন্নগর, হুগলি 

কবিতা ।। গ্যালাক্সি ।। শোভন মণ্ডল

গ্যালাক্সি শোভন মণ্ডল   কারর বুকে আর আলো খুঁজতে যাই না ভালবাসা আসলে কোনও আলোর নাম নয়   একটা বিন্দু আর তার চারপাশে ঘুরে যাওয়া মন এই নিয়ে আমাদের সম্পর্কের গ্যালাক্সি অস্বীকার করা সহজ নয় চিরন্তন একটা সত্যের মতো একটা উজ্জ্বল বিন্দু এই পর্যন্তই আমাকে ভাবিয়ে রেখেছে   কারর বুকে আর আলো খুঁজতে যাই না সমস্ত আলোই শুষে নিয়েছে মহাকালের অনন্ত ব্ল্যাক-হোল   তাকে অস্বীকার করা তো সহজ নয় ! ------------------------ Sovan Mondal  Kunjamoni apartment,  Block-C,  4P,  Police para,  Panchpota,  Garia,  Kol-152

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই