Skip to main content

কবিতা ।। আমার নজরুল ।। সান্ত্বনা ব্যানার্জী

       

 তোমায় নিয়ে লিখি এমন সাধ্য আমার কই!
 তোমার গানের সুরে আমি মগ্ন হয়ে রই।
            সারা দিনের কাজের মাঝে,
             তোমারই গান কণ্ঠে বাজে,
             পূজার গানে প্রেমের তানে,
             বীনা বাজাও আমার প্রাণে,
ভাষায় তোমার যাদু এমন মাতাল হয়ে রই!
আমার ভাষায় তোমায় আঁকি সাধ্য আমার কই!
বিদ্রোহে আর রণসাজে তোমারই দুন্দুভি বাজে,
লৌহ কপাট পড়লো ভেঙে ধুলার পড়ে ওই।
             শ্যামের বাঁশি,শ্যামার অসি,
             সমান বাজায় তোমার মসী,
সবার ওপর মানুষ সত্য,এর বেশী আর কই!
তোমার সুধায় হৃদয় ভরে প্রণত আজ হই।
 
=============

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই