Skip to main content

কবিতা ।। জ্ঞানপাপী ।। সুবিনয় হালদার

জ্ঞানপাপী

সুবিনয় হালদার


আবহাওয়া এখন শুষ্ক ঠাণ্ডা
বইছে শীতল হাওয়া , 
আগুনেতে হাত শিকছে -
আগুন জ্বেলে দেশের যত হোতা !

শীতল হাওয়া যাবে চলে
তপ্ত বাতাস আসবে তেড়ে  
নববর্ষের বাজার হবে গরম ! 
ঘাম ঝরবে রক্ত হয়ে
পেট কাঁদবে উপোষ থেকে , 
কত মায়ের কোল যে হবে খালি--! 
চোখ কটরে গাল ফেটকে
দাঁত বারকরে খিলখিলিয়ে-  ;
হদ্দ বোকা...
হাসবে মাথার খুলী  ! 
ওরা মাতবে রঙের খেলায়
নোট উড়বে বাজি পুড়বে , 
কার্তুজের আওয়াজ শুনে -
পোড়া ধোঁয়ার গন্ধ মেখে  ;
বারুদেরই স্তুপের ওপর
দেখবো সবাই একই ছবির প্রতিচ্ছবি  ! 
টলমলিয়ে একপায়ে দাঁড়িয়ে
জ্ঞানপাপী মুণ্ডহীন গণতন্ত্রী  ! 

ওরা দেখাবে বরাবরের মতোই
কেবল- শুধু কেবলই- বৃদ্ধাঙ্গুলি  ।।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই