Skip to main content

কবিতা ।। নতুন গন্ধ ।। অজিত কুমার জানা


 

নতুন গন্ধ 

অজিত কুমার জানা 


দুপুর বেলা দখিন হাওয়া, 
 ফাগুন রোদের হাত ধরে।
দিঘির ধারে দুজনে দেখি,
মনের সুখে গল্প করে।।

চোখা চোখি হাসা হাসি,
পাখির ডানায় যাচ্ছে উড়ে।
কৃষ্ণচূড়া আগুন জ্বালে বুকে,
মনটা যেন কেমন করে।।

নতুন পাতায় হাওয়ার দোলা,
মনের ঘরে কিসের ছোঁয়া। 
উদাস পাগল শরীর মন,
গুনগুন সুরে গান গাওয়া।।

হারিয়ে যাওয়ার নেই ঠিকানা, 
কোথাও তবু হারিয়ে যাই।
আলো আঁধারে একা একা, 
লাল গোলাপের গন্ধ পাই।।

=================

অজিত কুমার জানা 
গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর, 
জেলা-হাওড়া,পিন-৭১১৩০১,



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই