আপন ঘরে
স্বপন মুখোপাধ্যায়
চারদিকে ওই সাজো সাজো রব মা আসছেন ঘরে,
ভুবন জোড়া ভালোবাসা নিয়ে একটি বছর পরে।
মন্ডপেতে বাজবে ক'দিন দেদার খুশির ঘন্টা কাঁসর,
সন্ধ্যাবেলা আটচালাতে উঠবে জমে গানের আসর।
নদীর পাড়ে কাশের বনে বইছে বাতাস আপন মনে,
পেঁজা তুলোর মেঘ ভেসে ওই ছুটছে দূরে নীল গগনে।
ভোরের আলোর শিউলি ঝরা শিশির ভেজা অবুঝ ঘাসে,
আগমনীর উঠলো রে দোল থাকবো চেয়ে মায়ের পাশে।
*********************************

Comments
Post a Comment