Skip to main content

ছড়া // শৈশব গেছে মারা // কার্ত্তিক মণ্ডল

   

শৈশব গেছে মারা

    কার্ত্তিক মণ্ডল

তোমরা যখন বড়াই করে
শিশু দিবস পালো
আমরা তখন রোদে পুড়ে
হই ঝলসে কালো ।

কাগজ কুড়াই খাদান খাটি
তবুও পেট খালি
রৌদ্র জলে খেটে খেটে
তাজা রক্ত ঢালি ।

বাসন মাজি কয়লা ভাঁঙি
শৈশব যায় টুটে
ভিক্ষা মাগি আর বিড়ি বাঁধি,
খাটি মজদুর মুটে ।

শিশু দিবস নিয়েই তবু
কত না বোলচাল
দেখছি সবাই মোদের হাড়েই
চেপে পারায় খাল ।

শিশুদিবস টিশুদিবস
সবই তো মশকরা
নিজের বুকটা খুঁড়ে দেখি
শৈশব গেছে মারা ।


*************************
গ্রাম-পশ্চিমবাড় ,পোঃ ধনেশ্বরপুর  থানা-পিংলা ,জেলা-পশ্চিম মেদিনীপুর
পিন-721166

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই