Skip to main content

সুব্রত চৌধুরীর ছড়া - পুজোর গন্ধ


 


পুজোর গন্ধ , পুজোর গন্ধ শহরনগরগ্রামে 

পুজোর গন্ধপুজোর গন্ধ রেলেবাসেট্রামে।

পুজোর গন্ধপুজোর গন্ধ নতুন জামা গায়ে

পুজোর গন্ধপুজোর গন্ধ সাদা মেঘের নায়ে।


পুজোর গন্ধপুজোর গন্ধ নদীর পাড়ে কাশে

পুজোর গন্ধপুজোর গন্ধ শিশির ভেজা ঘাসে।

পুজোর গন্ধপুজোর গন্ধ তাক ডুমা ডুম ডুমে

পুজোর গন্ধপুজোর গন্ধ মায়ের আদর চুমে।


পুজোর গন্ধপুজোর গন্ধ শিউলি ফুলে ফুলে

পুজোর গন্ধপুজোর গন্ধ ঝুমকো লতা দুলে।

পুজোর গন্ধ , পুজোর গন্ধ অচিনপুরের মাঠে

পুজোর গন্ধপুজোর গন্ধ  পদ্ম দীঘির ঘাটে।

——————————————————

 

আটলান্টিক সিটিযুক্তরাষ্ট্র 

 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই