Skip to main content

বিজয়ন্ত সরকারের কবিতা

// রেওয়াজ //



গণ্ডী চেনা দিন
দেখিয়েছে ক্ষমতার মিতব্যয়ী প্রগাঢ়তা
সময় হাতে যন্ত্রণা চেঁছে জীবন হয় ।

নতুন অনিশ্চয়তার নাগপাশ...
রেখেছিল সফলের কপালে নোনতা জেদ,
পেশির শিল্পে রফা ।

জোর যার মুলুক তার
কিংবা দৃঢ় কল্পে জায়গা নেয় টাকা,
কাজ বদলায় রোজ রকম ।

পেটে আগুন রেখে সোজা হয় ।
সামর্থ্যের সৌরে
রঙ্গন আলাপ খেলা...

হেরে যাওয়ার পরের উপমায়
ঘুম ছেঁটে প্রশ্ন পারাপার...
অতীতের ছায়া শুধুই অতীত মেঘে।

দিন-রাত এক করে দেওয়া
বোধ জানে অশরীরিরা গল্পগুজব...
জ্যান্ত যা কিছু শারীরিক।

এক-একটি প্যাডেল
যেভাবে সুখী মদিরায় ভরায় ঘর...
কাজ গুলোই রেখে যাবে, তাই
নামগুলো উড়িয়ে দেয় নিয়ত মত্ততায় ।
    ........................







বিজয়ন্ত সরকার
মিলন পাড়া, রায়গঞ্জ
উত্তর দিনাজপুর

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই