প্রকাশিত কবিতা
আশীষ কুমার বিশ্বাস
একটা কবিতা
তাঁর ভালো লাগা, মন্দ লাগা।
তারপর প্রিন্টিং প্রেস
অচেনা প্রচ্ছদ
তাঁর জন্ম, লিটিল ম্যাগজিন।
একটা যুদ্ধ জয়
প্রকাশিত কবিতা
বার বার তাঁর ওপর চোখ বোলানো।
মনে কবি হওয়ার শখ জাগে
রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুল, সুকান্ত
মনের গভীরে সুপ্ত বাসনা।
আবার কলম-কাগজ, নির্জনে চিন্তা
ভাবনার গোড়ায় শিকড় গজানো।
অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে
নতুন লাইন।
আরো একটা কবিতার জন্ম ।
ঠিক এই ভাবেই -- আরো একটা
কিংবা অন্য ভাবে
আরো একটা।

Comments
Post a Comment