কবিতা ।। মেয়েটির মৃত্যু দেখে ।। তুষার ভট্টাচাৰ্য

মেয়েটির মৃত্যু দেখে
তুষার ভট্টাচাৰ্য
এই মৃত্যু উপত্যকায় রাত দুপুরে নিরীহ
অসহায় মেয়েটির হাড় হিম নৃশংস
মৃত্যু দেখে
যদি প্রতিবাদে না নামো আজ
রাস্তায় পথে পথে
তবে বুঝে নেবো সুবিধাবাদী তোমার
মেরুদন্ড
বিকিয়ে গেছে কবেই
শাসকের কাছে ;
যদি আজ না নামো রাস্তায় l
============
তুষার ভট্টাচাৰ্য l
কাশিমবাজার l
বহরমপুর l
মুর্শিদাবাদ l
বিধিবদ্ধ স্বীকার্য :
লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।
ভালো লাগলো।
ReplyDelete