Skip to main content

কবিতা ।। যুদ্ধ , প্রতিনিয়ত ।। সুমিত মোদক

যুদ্ধ, প্রতিনিয়ত 

সুমিত মোদক


তোমার মনে আছে ঝাঁসির কথা !
মনে আছে সেই ইতিহাসের পাতা !
যেখানে এক নারী 
যে কিনা এক মা 
শত সহস্র জনের মা 
রাজরাণী 
যুদ্ধে চলেছে সন্তানকে পিঠে বেঁধে …

যুদ্ধ, প্রতিনিয়ত যুদ্ধ , 
ঘরে, বাইরে, সবখানে …

তুমি, কখনও হেঁটে গেছো একা 
চড়াই উৎরাই পথ ধরে টিলার মাথায়
ভোরের সূর্যোদয় দেখতে !

আজ পা মিলিয়েছো রাজপথে 
আওয়াজ তুলেছো ভবিষ্যতের জন্য;

ঝাঁসির মাটি তিলক দিয়েছে কপালে;

নতুন প্রজন্ম লিখছে তোমাই ইতিহাস।

=============== 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই