Skip to main content

কবিতা ।। তিলোত্তমা ।। শম্পা পাত্র

তিলোত্তমা

শম্পা পাত্র 


হে অভয়া কাদম্বিনী
তিলোত্তমা তুমি
প্রতিবাদের পথ দেখলে
আমার বঙ্গভূমি।

মৃত্যু আজি পরাজিত
তোমার রুদ্র রূপে
কত শত নর নারী 
জ্বলছে মশাল ধূপে।

সভ্য সমাজ মুখোশ পরে 
করে রক্তের খেলা
নগ্নতার ঘোর বহিঃপ্রকাশ
সহনের শেষ বেলা।

বিচারের দাবি সবার মুখে
হৃদয় বহ্নিশিখা
দোষীদের আর নয় গো ক্ষমা 
ফাঁসি হোক তার টিকা।

লোক সমাবেশ সড়ক জুড়ে
সিংহ সম গর্জন
অত্যাচারী মূষিক গর্তে 
কুর্শি করে বর্জন।
=========== 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই