Skip to main content

গল্প ।। ছেলেবেলা ।। সম্পা মাজি

 

ছেলেবেলা

সম্পা মাজি


আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে , নিজেকে খুব একা লাগছে কিছুই ভালো লাগছে না।অনেক দিন বাড়ি যাওয়া হয়নি,কেন জানি না এখন আগের মতো বাড়ি যেতেও খুব একটা ভালো লাগে না। ছেলেবেলার বন্ধুদের পাওয়া যায় না সবাই যেন কেমন হারিয়ে গেছে কাজের চাপে সময়ের ভিড়ে। পাড়ার বন্ধু অয়ন আর প্রলয় বছরে একবার আসে কিন্তু সময়ের পাকে তাদের সাথেও দেখা হয় না,আর একজন সে যে কোথায় কাছে জানি না।আজ এই মেঘলা দিনে তাকে খুব খুব মনে পড়ছে, জানি না সে এখন কি করছে আদেও বেঁচে আছে কিনা ভগবানই জানেন। যাকে ছাড়া ছেলে বেলার একটা দিনও কাটতো না, সে আমার জীবন থেকে এই ভাবে হারিয়ে যাবে স্বপ্নে ও ভাবিনি।
 আমাদের ছেলে বেলার প্রিয় বন্ধু ইন্দ্র , যদিও আসল নাম শুভজিৎ । কিন্তু ওকে কেউ ওর আসল নামে ডাকতো না, ইন্দ্র নামটা বাংলা স্যারের দেওয়া ,ও চরিত্র টা ছিল "শরৎচন্দ্রের" সেই ইন্দ্রনাথের মতো ।অদম্য সাহসের ভরা গ্রাম বাংলার এক দূরন্ত ছেলে।বনে জঙ্গলে ঘুরে বেড়ানো ,গাছ থেকে মৌচাক ভাঙ্গা,পাখির বাসা থেকে পাখির ছানা চুরি করা , সাপ ধরা নয়তো নৌকো নিয়ে ঘুরে বেড়ানো ,এই সবই করতো খুব ভালো বাসতো , প্রকৃতি ছিল ওর প্রান।এর জন্য ওর বাবার হাতে খুব মারও খেয়েছে বহুবার, তবুও কারো কথা শুনতো না ।সব সময় নিজের মনে মতো চলতে ভালো বাসতো।

একটা দিনের ঘটনা আমার খুব মনে পড়ে,তখন স্কুলে গরমের ছুটি চলছে। ওই সময় আমরা প্রায় দিন নদীতে স্নান করতে যেতাম । একদিন শুভ , আমি,অয়ন নদীতে স্নান করতে গিয়েছি হঠাৎ শুভ বলে ,কালকে নৌকো নিয়ে ঘুরে যাবি। এখন নদীতে জল খুব কম , খুব মজা হবে , তাছাড়া বাকিরা নেই তারা মামা বাড়ি গিয়েছে,সবাই থাকলে যেতেও পারতাম না। আসলে আমার বাবা দুদিন বাড়িতে থাকবে না, নৌকো নিয়ে গেলে কিছু বলবে না। 
আমাদের ওর ইচ্ছে ছিল নৌকা নিয়ে ঘুরতে যাওয়ার, তাছাড়া এখন স্কুল ছুটি সারাদিন বাড়িতে থাকি, এখন পড়ার চাও কম আছে তাই ওর কথায় রাজি হয়ে তাই। ঠিক হয় সকাল ১০ টার সময় নদীর ঘাটে আসতে হবে , ওখানে শুভ ডিঙি নিয়ে অপেক্ষা করবে । আসলে শুভ একটা খামখেয়ালি ছেলে যখন যেটা ভাবতো সেটাই করতে চাইত আর করতেও পারত । আমরা জানতাম যদি ওর সাথে আমরা নাও যাই, ও যখন যাবে ঠিক করেছে ও একাই চলে যাবে, ও একা যাক আমরা চাই না এই জন্য আমরাও রাজি হয়ে গেলাম ।

পরের দিন টিউশনি থেকে ফিরে তাড়াতাড়ি কিছু খেয়ে, কিছু খাবার পকেটে নিয়ে নিলাম তৈরি চলাচল ঘাটের উদ্দেশ্য।আগের দিন বাড়িতে বলে ছিলাম,তাই মা যাওয়ার সময় বলল, সাবধানে যাবি ,বেশি দেরি করবি না যেন ।
 নদীর ঘাটে এসে দেখি,শুভ আগেই এসে গেছে আমাদের জন্য অপেক্ষা করছে। অয়ন আর প্রলয় এই মাত্র এসেছে। প্রলয়কে দেখে শুভ একটু রেগে গেল। 
শুভ অয়নকে উদ্দেশ্য করে বলে– অয়ন ,প্রলয় কি করে জানলো আমরা নৌকা নিয়ে যাবো।
অয়ন-- প্রলয় আমাদের বাড়ি এসেছি, যখন শুনলো আমরা যাবো, ও বেড়িয়ে চলে এসেছে,আমি কিন্তু ওকে যাওয়ার জন্য একবার ও বলিনি।
শুভ-- প্রলয় কে কিন্তু নিয়ে যেতে পারি একটা শর্তে, ওকে আমাদের সঙ্গে নৌকা চালাতে হবে আর ভয় লাগছে বলে আমাদের বিরক্ত করা চলবে না।
অয়ন -- হ্যাঁ আমি নৌকো বাইতে পারি, আমি এখন আর আগের মতো ভয় করি না।
শুভ-- ঠিক আছে তাহলে চল।

চারজনে নৌকো নিয়ে বেড়িয়ে পরলাম। খুব মজা লাগছে, এই ভাবে নৌকা নিয়ে নিজেরা কখনো যায়নি, যতবার গিয়েছে প্রতি বারেই বড়রা সঙ্গে ছিল। কিন্তু আজকে আমরাই একাই যাবো , শুভ থাকলে আমাদের কোনো ভয় নেই ওর নিজের যেমন সাহস আমাদের কেও সাহস যোগান দেয় । আমি আর প্রলয় বাড়িতে বলে এসেছি শুধু অয়ন বলে আসেনি , শুধু বলেছে শুভদের বাড়িতে থাকবে ফিরতে দেরী হবে।
সে যাই হোক, বদলা বদলি করে নৌকা দাঁড় বাইছি , আর চারি দিক দেখছি, খুব আনন্দ হচ্ছে।
প্রলয়-- এই নদীতে কুমীর আছে।
অয়ন- নদীতে আবার কুমীর থাকবে না তা কখনো হয়।
প্রলয়-- ওরে বাবা! যদি চলে আসে।
শুভ - 'তোকে খেয়ে নেবে কড়মড়িয়ে 'বিরক্ত হয়ে, এই জন্যই তোকে আনতে চাই ছিলাম না।
প্রলয়- তোদের ভয় করছে না।
অয়ন- কেন ভয় করবে, খেতে আসলে তোকে দেখিয়ে দেব ,বলব এর মাংস খাও খুব সুস্বাদু আর খুব নরম হবে , তোকে খেলেই পেট ভরে যাবে, আমাদের কে আর খেতে হবে না।
প্রলয়- তুই আমাকে সব সময় ভয় দেখাস ,এই জন্য ভালো লাগে না।
 অয়ন - তোকে কে আসতে বলেছিল।
আমি - কুমিরে কি খাবার কম পরেছে যে , তোর মতো চর্বি ওলা মানুষ খায়ে শরীর খারাপ করবে ।

এই রকম হাসি ঠাট্টা করতে করতে নৌকা নিয়ে এগোতে লাগলাম, নদীর স্রোত ছিল তাই খুব কষ্ট হলো না নৌকা এমনি চলতে লাগলাম। নদীর দুই পারে গাছ, অ‌নেক গাছ উল্টে গেছে,আবার কয়েকটা গাছ নদীতে ঝুঁকে পরেছে, দেখে মনে হচ্ছে বর্ষার সময় জলের তোড়ে শিকড় সমেত উপড়ে পড়েছে ।কিছুটা যাওয়ার পর অয়ন কয়েকটা নারিকেল গাছ দেখতে পেল।
অয়ন -- শুভ দেখ কেমন ডাব হয়ে আছে গাছে, চল পারবি , আমার কাছে ছুরি আছে।
প্রলয়-- গাছের মালিক যদি জানতে পারে তাহলে বকবে।
শুভ -- তুই একটা ভিতুর ডিম, তোকে খেতে হবে না, আমরা খাবো ।
প্রলয়-- তোরা গেলে আমিও যাবো , তবে আমি গাছে উঠতে পারবো না।
অয়ন-- তুই গাছে উঠলে গাছ ভেঙ্গে যাবে , তোর চলার শব্দে মালিক চলে আসবে তার থেকে তুই বয়ে আনার কাজ করবি।
 নৌকাকে একটা গাছের সাথে বেঁধে আমরা নারকেল গাছে কাছে যাই চারিদিক টা খুব ভালো করে দেখে নেই, গাছ গুলো খুব বড় নয়, তাই ঠিক হয় দুজন দুটো গাছে উঠবে তাড়াতাড়ি হবে, একটা গাছে শুভ আর একটা গাছে অয়ন ওঠে। আর আমি চারিদিক দেখতে থাকি ,কেউ আসছে কিনা।১২-১৪ টার মতো ডাব ও নাড়িকেল পারা হয় আর প্রলয় দৌড়ে তাড়াতাড়ি নৌকোতে রেখে আসে।
ডাব পেরে নিয়ে আমরা নৌকা নিয়ে আবার চালাতে লাগলাম, মনের আনন্দে গান গাইছে শুভ,আর নৌকা এগিয়ে নিয়ে চলেছে, কিন্তু আমার অসাবধানতা বসত নৌকা চড়া বালিতে আটকে যায়। কিছুতেই আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। অনেক চেষ্টা করেও নৌকা এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না।
অয়ন- আমি নেমে নৌকাটাকে ঠেলার চেষ্টা করছি।
শুভ - না নামিস না, তুইও ওখানে ওই চড়া বালিতে আটকে যাবি,আর উঠতে পারবি না।
প্রলয়- তাহলে এখন কি হবে।
শুভ - দুটো ডাবকে বড় করে ফুটো করতো। তারপর দেখছি কি করা যায়।
দুটো বড় ডাবের জল খেয়ে ডাব টার উপরের দিকটা বড় করে ফুটো করে, যাতে করে দাঁরের লম্বা দিকটা ডাবের ভেতর পুরে ওই চড়া বালিতে চাপ দিলেও ডাবের খোলাটা বালির ভেতরে সহজে বসে যাবে না।কিছু ক্ষন ওই ভাবে জোর করে ঠেলা ঠেলি করতেই নৌকোটা এগতে লাগল। সবাই আনন্দে হো হো করতে লাগলাম, আমরা বিপদ থেকে বেড়াতে পেরেছি, খুব ভালো লাগছে ,এই জন্যই শুভ কে এতো ভালো লাগে ,সব সমস্যার সমাধান ওর কাছে থাকে ।আসলে ভুলটা আমার ছিল, কিন্তু শুভ আমাকে কিছুই বলেনি,শুভ আমাকে সব সময় প্রোটেক্ট করতে চায়।
আমাদের পাস দিয়ে একটা নৌকো যাচ্ছিল , আমাদের কে দেখে থেমে যায় , নৌকোয় একটা লোক শুভকে ডাকে ।শুভ ওদের নৌকোয় চলে যায় ,কি সব কথা বলে আমাদের নৌকোয় ফিরে আসে। আমাদের খিদেও পাছে না, তাই বাড়ি ফিরে যাওয়ার কথা ভুলেই গেয়েছিলাম। শুভ আর অয়ন নৌকা বাইছে আর আমি ও প্রলয় চারিদিক দেখছি , হঠাৎ শুভ বলে - চল বাড়ি ফিরে যাই।
অয়ন- এতে তাড়াতাড়ি,এইতো এলাম ।
শুভ - না আজকে আর যাবো না , অন্য আর এক দিন আসবো।
 আমরা কেউ কথা বাড়ালাম না ,কারন শুভ যখন বলেছে তখন ফিরতেই হবে ও কারো কথা শুনবে না।তবে আমি কিছুই বুঝতে পারছি না ,শুভ এতো তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছে কেন , নিশ্চয়ই অন্য কারণ আছে। যাইহোক আমরা খুব তাড়াতাড়ি নদীর ঘাটে ফিরে এলাম সবে দুপুর হয়েছে ।অয়ন আর প্রলয় একটু এগিয়ে যেতেই শুভ আমায় বলল, এই অভি , আজকে রাত্রিতে আমাদের বাড়িতে থাকবি ।
আমি বললাম,দেখি মাকে বলবো।
শুভ- দেখি বললে হবে না ,তোর মাকে আমাদের বাড়িতে থাকার কথা বললে কাকিমা বারন করবে না ,আর তুই যদি না বলতে পারিস ,তাহলে আমি তোর বাড়িতে গিয়ে বলব তোর মাকে ।
- না তোকে যেতে হবেনা , আমি মাকে রাজি করিয়ে, সন্ধ্যেবেলা চলে আসবো। আর কথা না বাড়িয়ে যে যার বাড়ি চলে যায়।

সন্ধ্যেবেলা শুভদের বাড়িতে গিয়ে দেখি শুভ বসে বসে কি যেন ভাবছে , কারন জিজ্ঞাসা করতে ,
শুভ- তেমন কিছু না, তুই আসবি শুনে মা তোর জন্য রান্না করছে , আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আচ্ছা তুই ভোর বেলা ঘুম থেকে উঠতে পারবি।
- কেন বলতো।
শুভ- তোকে একটা জায়গায় নিয়ে যাবো।
- কোথায়।
শুভ- এখন বলবো না , নিয়ে গেলেই দেখতে পাবি।
- আরকে যাবে আমাদের সাথে ।
শুভ- তুই আর আমি। এই ব্যাপারে মাকে কিছু বলবি না কিন্তু‌।
- আচ্ছা, কাউকে কিছু বলবো না।
 
তখন ও ভোর হয়নি,রাত বাকি আছে, আমার চোখ ঘুমে আচ্ছন্ন এমন সময় শুভ আমাকে ঘুম থেকে উঠিয়ে চুপিচুপি বাড়ির বাইরে নিয়ে আসে ।
শুভ ফিস ফিস করে বলে, জোরো কথা বলবি না মা উঠে পরবে ,আমরা এখন যেই জায়গাটায় যাবো।
- এখন তো গভীর রাত্রি , এখন কি করে যাবি ।
শুভ- এখন না গেলে কিছুই দেখতে পাবো না।
- কিন্তু এই অন্ধকারে চারিদিকে কিছু দেখা যাচ্ছেনা ,কি করে নৌকা নিয়ে যাবি ।
শুভ-আমরা নৌকো নিয়ে যাবো না। 
- তাহলে কিসে যাবি।
শুভ - হেঁটে হেঁটে যাবো,নদী ঘাটের পাস দিয়ে যে বনটা আছে আমরা ওই বনের পথ দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো।
- এই অন্ধকারে এই বনের মধ্যে দিয়ে যাবি , রাস্তা জানিস।
শুভ - হ্যাঁ আমি রাস্তা জানি , বাবার সাথে একবার এসেছিলাম, মনে আছে পথটা।

ঘুম জরানো চোখে শুভ সাথে হাঁটতে লাগলাম বনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি সঙ্গে একটা টিম টিমে লাইট ,তাতে কোনো রকমে পথ দেখা যাচ্ছে । ঘন জঙ্গল কোথায় কি আছে দেখা যাচ্ছে না,শুনেছি এই বনে ভূত থাকে , আমার খুব ভয় লাগছে কিন্তু বলতে পারছি না ,ভয়ে মনে মনে ভগবানকে ডেকে যাচ্ছি । শুভর ভয় ডর নেই সে দিব্যি আগে আগে চলছে ,এই জন্যই ওকে সবাই নিশাচর বলে । আমার ভয়ে কাঠ হয়ে যাওয়ার জোগাড় , 
বিরক্ত হয়ে, কোথায় চলেছিস বলতে।
শুভ- সকালে হাবু কাকুর সাথে দেখা হয়ে ছিল ,সেই বলেছে ভোর বেলায় মোহনায় যাবে মাছ আনতে আমাকে ও নিয়ে যাবে বলেছে ।
- আসার সময় কাকিমাকে বলে আসা হল না , চিন্তা করবে ।
শুভ- মাকে বললে আসতে দিত না। তুই এসব ভাবিস না , সকালে ঠিক বাড়ি পৌঁছে যাবো ।আর মা জিজ্ঞেস করলে বলবি সকালে হাঁটতে গিয়ে ছিলাম।

কোনো রকমে ঘাটে এলাম ,দেখি সেখানে একটা লোক নৌকো নিয়ে অপেক্ষা করছে , যার সাথে কালকে শুভর কথা বলেছিল।আমরা তাড়াতাড়ি ওদের নৌকায় গিয়ে উঠলাম । ইঞ্জিনের নৌকো তাই খুব তাড়াতাড়ি চলতে লাগলো , ভোর হওয়ার আগেই আমরা মোহনায় পৌঁছে গেলাম , তখন ও সূর্য ওঠেনি,চারিদিক শুধু জল জল আকাশ জুড়ে লাল সূর্য ,কি ভাবে না লাগছে আমার , আমাকে এতো আনন্দ দেখে ,শুভ বলে , কিরে কেমন লাগছে ।
- খুব ভালো , তোকে বোঝাতে পারবো না।

 আসলে নৌকাতে মাছ তোলার জন্য ওদের লোক কমছিল তাই শুভ আসবে বলতেই রাজী হয়ে যায় আমরা সঙ্গে আসলে ওদের সাহায্য হবে ,আর শুভ এইসব কাজে খুব পটু , তাই ওরা না করে নি।এই প্রথম আমি মোহনা দেখলাম সত্যি খুব সুন্দর লাগছে । শুভ যে এই পরিকল্পনা করছে আমি বুঝতেও পারিনি ,ভেবেছি ওর বাবা বাড়িতে নেই তাই আমাকে রাত্রিতে থাকতে বলেছে ,এবার বুঝলাম কেন শুভ কালকে তাড়াতাড়ি নদী থেকে ফিরে এসেছিল ,যাতে করে আজকে আসতে পারে ,তাই ভাবছিলাম হঠাৎ কেন শুভ নৌকো ঘুরিয়ে বাড়ি চালে এল। যাই হোক আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে।শুভ আমাকে কাজে হাত লাগাতে দেয়নি ,ও একাই কাজ করেছে ,আর আমি মনের আনন্দে প্রকৃতি সৌন্দর্য দেখেছি।এটা ছিল আমার জীবনের সব থেকে আনন্দের দিন,বাবা মায়ের সাথে ঘুরতে আসলে এতোটা আনন্দ হতো না ,যতোটা আনন্দ বন্ধু সাথে লুকিয়ে আসায় হয়েছে ।


আজ এতো বছর পরও আমি ওই দিন টা কিছুতেই ভুলতে পারি না, চোখ বন্ধ করলেই আমি সেদিনের সেই সকালের পৌঁছে যাই। ওই দিনের পরেও কয়েক বার গিয়েছিলাম কিন্তু প্রথম দিনটা একে বারে অন্য রকম ছিল।শুভ ছড়া আমার ছোট বেলার একটা দিনও কাটতো না , প্রায় দিনই হয় ও আমাদের বাড়ি চলে আসতো নয় তো আমি ওদের বাড়িতে চলে যেতাম । কিন্তু আজ ৫ বছর হল ওর সাথে দেখা হয়নি । শ্রীকান্তের ইন্দ্র নাথের মতোই হারিয়ে গেছে। ও যে হঠাৎ করে এই ভাবে হারিয়ে যাবে আমি ভাবিনি।
মাধ্যমিক দেওয়ার পর আমি কলকাতায় মামার বাড়িতে চলে যাই , ওখানে থেকে পড়াশুনা করব বলে।আর শুভ পড়া ছেড়ে দিয়ে কাজে লেগে যায় ।নদী ছিল ওর প্রান তাই ট্রলারে কাজ নেয় । দিন গুলো ভালোই কেটে চলে যাচ্ছিল , আমি গ্রামে গেলেই ওর সাথে ঘুরতে যেতাম, যতদিন থাকতাম ততদিন শুভ কাজের ছুটি নিয়ে নিতো আমার সাথে ঘুরবে বলে । একবার পরীক্ষার জন্য অনেক দিন গ্রামের যাওয়া হয়নি, তখন হঠাৎ একদিন বাবা এসে খবর দেয় , শুভ সমুদ্রে হারিয়ে গেছে।শুভ যেই ট্রলারে থাকতো সেই ট্রলার মাঝ সমুদ্রে ঝড়ের কবলে পড়েছে , সেই ঝড়ে ওদের ট্রলার নিখোঁজ হয়ে যায় , কাউকে উদ্ধার করা যায়নি,আর কারও দেহ পাওয়া যায়নি । শুভ যে কোথায় হারিয়ে গেল কেউ খুঁজে পেল না।ওর মা এখনো ওর ফেরার আসায় দিন গুনছে , আমি বাড়িতে গেলেই বলে শুভ কে খুঁজে আনার জন্য , ওর মায়ের কথার আমি কি উত্তর দেব খুঁজে পাই না । হয়তো আর কোনো দিন ও আসবে না ফিরে তবুও ফিরে আসবে ভেবে মনকে সান্তনা দেই । কিছু মানুষ অল্প দিনের মধ্যে মনের এমন জায়গা করে নেয় যে তাকে কোনো দিন ভোলা যায় না, শুধু তার কথা ভেবে মন ভালো করে তে হয়।তবে আমার বিশ্বাস শুভ বেঁচে আছে, শুভর মতো মানুষ মরতে পারে না, হয়তো সমুদ্রে ভেসে ভেসে অন্য কোনো দেশে পৌঁছে গেছে , সেখান থেকে , আমাদের কথা মন করেছে আর বাড়ি ফেরার চেষ্টা করছে।



Sampa Maji
Vill- Soyla
P. O- Sonakhali
P. S - Daspur
Dist- Paschim medinipur
Pin-721146



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

পদবি-কথা ।। দীপক পাল

পদবির সম্বন্ধে কিছু কথা প্রাচীন কালে বা আদি মধ্যযুগে নামের পাশে কোন পদবির লেজুড় ছিল না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সব দেব দেবীরা ছিল পদবি বিহীন। নামেই তারা পরিচিত ছিল। সত্য যুগেও সবাই শুধু নামেই পরিচিত ছিল। যেমন, রাজা হরিশচন্দ্র, শান্তনু শকুন্তলা, নল দময়ন্তী, সাবিত্রী সত্যবান, মান্ধাতা ইত্যাদিদের কোন পদবি ছিল না। রামায়ণে ও মহাভারতে আর ছাত্রিশটি পুরাণের চরিত্রের আমরা পদবি পাই না। এমনকি মনু বংশের প্রথম মনু স্বয়ম্ভর মনু থেকে স্বরচিষ, তামস, রৈবত, বিবস্বান, বৈবস্বত সহ মোট তের জন মনুদের পদবি ছিলনা। মুনি ঋষিদের পদবির কথা জানা যায়না। শুধু অগস্ত, বাল্মিকী, বশিষ্ঠ, বিশ্বমিত্র ইত্যাদি নামেই পরিচিত। ত্রেতা দ্বাপর যুগেও, সূর্য্য ও চন্দ্র বংশের পদবির অস্তিত্ব ছিলনা। তারা শুধু রাম লক্ষ্মণ, ভরত শত্রুঘ্ন, যুধিষ্ঠির ভীম, অর্জুন, দুর্যোধন ইত্যাদির পদবি ছিল না। কলি যুগে সম্রাট অশোক, বিক্রমাদিত্য, চানক্য, কালিদাশ, আর্যভট্ট, বরাহমিহির অপালা, গার্গীদের কোন পদবী ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর এক পত্রলেখকের বাঙালী মেয়ের পদবি সন্মন্ধে জানতে চাওয়ায় তিনি উত্তরে লিখেছিলেন, ' মেয়েরই হোক আর পুরুষেরই হোক পদবি ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৪তম সংখ্যা ।। কার্তিক ১৪৩৩ অক্টোবর ২০২৬

সূচিপত্র ২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ।। শিবাশিস মুখার্জী ১৬ অক্টোবর : সম্প্রীতি ও ঐক্যের রাখিবন্ধন উৎসব ।। পাভেল আমান কন্যাশিশু : আগামী পৃথিবীর স্বপ্ন ।। উৎপল সরকার কামি সম্প্রদায়ের ভাষা, সাংস্কৃতিক স্মৃতি এবং অস্তিত্বের সংকট ।। ড. শিবাশিস মুখার্জী বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব গল্প ।। মুক্তিহীন কারাগার ।। মেশকাতুন নাহার গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন গল্প ।। প্রথম পরাজয় ।। সৈকত প্রসাদ রায় প্রবন্ধ ।। পঞ্চজনা (পর্ব ২) ।। কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য ।। রণেশ রায় গল্প ।। হরিপুরের কালীপুজো ।। চন্দ্রমা মুখার্জী ফিচার ।। বইয়ের দোকানে যে বৃদ্ধটি প্রতিদিন আসে ।।  শিবাশিস মুখার্জী কবিতা ।। একটা উপায় আছে ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। অপেক্ষার কুড়ি বছর ।। মোঃ নুর অণুনাটক ।। অগ্ন্যাত্মজা।। দেবাঞ্জন মোদক (রবিপ্রিয়) গল্প ।। শুভ দীপাবলী ও পাপান ।। গোপা সোম কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম ছবি ।। অঙ্কিতা পাল ( বিশ্বাস ) কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী গুচ্ছকবিতা ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

গুচ্ছকবিতা ।। জননীর পাঁচ অধ্যায় ।। মইনুদ্দিন সরদার

(গুচ্ছকবিতা) জননীর পাঁচ অধ্যায় ।। মইনুদ্দিন সরদার আঁচলের আকাশ জ্বরের রাতে কপাল ছুঁয়ে জেগে থাকা দুটি হাত, ঘুমের ভেতর স্বপ্ন বুনে আগলে রাখা দিন ও রাত। ঝড় এলে যে বুক পেতে দেয়, ভোলে নিজের সব আঘাত, মায়ের আঁচল শৈশব জুড়ে ছিল আমার প্রথম প্রভাত। হাঁটতে শেখার প্রথম পথে ধরেছিল যে স্নেহের হাত, ভুলের ভেতর শাসন মিশিয়ে গড়ে তুলেছে মানবচিত্ত। অন্ধকারে পথ হারালে দেখিয়েছে আলোর প্রভাত, মায়ের চোখে দেখেছি আমি ভালোবাসার অবিরত জ্যোতিপাত। অভাব ছিল, তবু মুখে ছিল না কোনো অভিযোগের কথা, নিজে কষ্ট সয়ে দিয়েছে সন্তানের মুখে সুখের ব্যথা। ছোট্ট ঘরের চার দেয়ালে গড়ে তুলেছে স্বপ্নগাঁথা, মায়ের মতো আপন মানুষ খুঁজে পাওয়া বড়ই বৃথা। আজও যখন ক্লান্ত মনে নেমে আসে বিষণ্ন সময়, মায়ের মুখের একটুখানি হাসি জাগায় নতুন পরিচয়। পৃথিবীজুড়ে যতই দেখি সুখ-দুঃখের বিস্ময়, মায়ের আঁচলেই খুঁজে পাই নিরাপদ এক আশ্রয়। দু'হাতের প্রার্থনা ভোরের আলো ফোটার আগে জেগে ওঠে যে দুটি হাত, সন্তানেরই মঙ্গল চেয়ে কাটায় নীরব দিন ও রাত। নিজের সুখের হিসাব ভুলে রাখে ভালোবাসার পাত, মায়ের প্রার্থনায় জড়িয়ে থাকে জীবনের গভীর প্রভাত। সিজদায়...

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন ১   ঘুম ঘুম না এলে কি বা করা যায় ? তখন কামনার ফুল বৈকুণ্ঠের খাতা  আর সোমরসের ধাক্কা সব একাকার হয়ে যায়। তখন চিন্তা উদ্ভট উদ্ভট  গুণের জায়গায় ভাগ  বিয়োগের বদলে যোগ  বেড়া টপকে টপকে যায় ।  একটার পর একটা উইকেট পড়ে যেতে থাকে আর অধিনায়ক যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ঘুম না এলে কামনার ফুল বৈকুণ্ঠের খাতা  সোমরসের ধাক্কা সব একাকার হয়ে যায়। ২    থামা  থামতে জানা সোজা নয় মোহ চারপাশ ঘিরে রাখে কখন থামতে হবে  কেউ বলে দেবে ন...

নিবন্ধ ।। বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব

বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি আবদুল্লাহ আল আদীব [বাংলাদেশের চলমান সামষ্টিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে ব্যাংক খাতের খেলাপি ঋণ, বিদ্যুৎ খাতের সক্ষমতা বনাম জ্বালানির ঘাটতি এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ও শিল্প উৎপাদনে যে প্রভাব পড়ছে, তা নিয়ে এই তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী নিবন্ধ। এই লেখায় ২০২৬ সালের সাম্প্রতিক অর্থনৈতিক ডেটা ও পরিসংখ্যান ব্যবহারের পাশাপাশি শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর সংকট উত্তরণের অভিজ্ঞতা এবং বিভিন্ন অর্থনৈতিক তত্ত্বের (যেমন: লুটপাটের অর্থনীতি, নরম বাজেট ও শোষণমূলক প্রতিষ্ঠান) আলোকে বাংলাদেশের বর্তমান বাস্তবতার একটি তুলনামূলক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা আছে। একই সাথে সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু নীতিগত সুপারিশও তুলে ধরা হয়েছে।] ভূমিকা মানবসভ্যতার ইতিহাস গভীরভাবে পাঠ করলে একটি মৌলিক দ্বন্দ্ব বারবার সামনে আসে—মানুষের প্রাত্যহিক ও জৈবিক চাহিদার সঙ্গে তার নির্মিত সামষ্টিক ব্যবস্থার সংঘাত। আদিম মানুষের জীবন ছিল প্রকৃতি, প্রয়োজন ও উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্কের ওপর নির্ভরশীল। কিন্তু সভ্যতার বিকাশের স...

২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ✍️ শিবাশিস মুখার্জী

২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ✍️শিবাশিস মুখার্জী,  কলকাতা বিশ্ববিদ্যালয়  অ্যান কারসনকে শুধু কবি বললে তাঁর সাহিত্যিক পরিচয়ের একটি অংশই ধরা পড়ে। তিনি একই সঙ্গে কবি, অনুবাদক, প্রাচীন গ্রিক সাহিত্যের গবেষক, প্রাবন্ধিক এবং পরীক্ষামূলক লেখক। তাঁর সাহিত্য এমন এক সীমানাহীন পরিসর তৈরি করে যেখানে কবিতা, গদ্য, পুরাণ, দর্শন, অনুবাদ, ব্যক্তিগত স্মৃতি এবং একাডেমিক গবেষণা পরস্পরের মধ্যে প্রবেশ করে। ফলে কারসনের রচনাকে বুঝতে হলে কেবল “তিনি কী বলতে চেয়েছেন” এই প্রশ্ন যথেষ্ট নয়; বরং দেখতে হয় তিনি কীভাবে অর্থ তৈরি করেন, কীভাবে অর্থকে ভেঙে দেন এবং কীভাবে পাঠককে অর্থের নির্মাণপ্রক্রিয়ার মধ্যে নিয়ে যান। ৮ অক্টোবর ২০২৬-এ সুইডিশ অ্যাকাডেমি তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করার ঘোষণা করে। পুরস্কারের সরকারি ব্যাখ্যায় তাঁর “সাহসী ও অভিনব সাহিত্যকর্মের” কথা বলা হয়েছে—যে সৃষ্টিকর্ম ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে এক সৃজনশীল ও খেলাচ্ছলে সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের নতুন রূপ নির্মাণ করেছে। কারসনের সাহিত্যজগতের কেন্দ্রে রয়...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৩তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩৩ সেপ্টেম্বর ২০২৬

  সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...

কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম

যে শহরে সন্ধ্যা নামে না হুজায়ফা ইব্রাহিম সন্ধ্যা এখন আর নামে না। অন্তত শহরে তো নয়। এখানে সন্ধ্যা আসার আগেই বাতিগুলো জ্বলে ওঠে। দোকানের সাইনবোর্ডে রঙিন আলো, রাস্তায় গাড়ির হেডলাইট, বহুতলের জানালায় একের পর এক কৃত্রিম সূর্য। আকাশে সন্ধ্যার যে নরম নীল রং একসময় ধীরে ধীরে গাঢ় হয়ে আসত, তাকে এখন খুঁজে পাওয়া কঠিন। শহর যেন অন্ধকারকে ভয় পায়। অথচ আমার ছোটবেলার সন্ধ্যাগুলো অন্ধকার দিয়েই শুরু হতো। বিকেলের শেষ আলোটা যখন উঠোনের এক কোণে এসে থেমে যেত, মা তখন দূর থেকে ডাকতেন, “বাড়ি আয়।” সেই ডাকের মধ্যে তাড়া ছিল, কিন্তু বিরক্তি ছিল না। আমি তখন খেলায় ব্যস্ত। কখনো গলির মাথায়, কখনো পুকুরপাড়ে, কখনো কারও বাড়ির সামনে। আমাদের খেলাধুলার কোনো নির্দিষ্ট সময়সূচি ছিল না। ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, মেসেজ ছিল না। ছিল শুধু সন্ধ্যা। আর মায়ের ডাক। আজ এত বছর পর মনে হয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দগুলোর একটি ছিল সেই ডাক। একসময় সন্ধ্যারও একটা গন্ধ ছিল শহরের মানুষ এখন গন্ধ ভুলে যাচ্ছে। না, সুগন্ধি নয়। মাটির গন্ধ। বর্ষার প্রথম বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ। সন্ধ্যার আগে রান্নাঘর থেকে ভেসে আসা পেঁয়াজ ভাজার গন্ধ। দূরের কোনো বাড়ি থেকে...

কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী

কুশীলব  আলাপন রায় চৌধুরী  চারিদিকের ফ্ল্যাটগুলোয় হাল-ফ্যাশানের  কত রকমারি আলো! বড়-ছোট ঘুপচি  ঘরগুলোয় এক-একটা সিনেমার দৃশ্য!  চৌকো জানালা, না টিভির স্ক্রিন? আচ্ছা,  আজকাল টিভি দেখে কেউ? দেখেছই তো!  শুনতেও পাচ্ছো। সিনেমার ভেতর সিনেমা।  গাঁক-গাঁক করে টিভি চলছে, বাপরে!  প্রতি ফ্ল্যাটের কোনো না কোনো ঘরে  কেউ না কেউ বোকা বাক্সতে বন্দী!  ওই  ফ্ল্যাটে ফুড ডেলিভারি দিয়ে  চলে গেল বাইক;  খাবারের গন্ধ ভেসে আসছে! ওদিক থেকেই কি?  নাকি অন্য ফ্ল্যাট থেকে? বেশ রিচ!  দেখতে পাচ্ছি আরেকটা ফ্ল্যাটে  কেউ রান্না নিয়ে ব্যস্তI কেউ বা...!...

জনপ্রিয় লেখা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

সাহিত্যের মাটিতে এক বীজ -- "ত্রয়ী কাব্য" ------------------------------------------------------------------------------ সুনন্দ মন্ডল নবীনচন্দ্র সেন সাহিত্যে তথা বাংলা কবিতার জগতে এক অবিস্মরণীয় নাম। তিনি চট্টগ্রাম জেলার নওয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ১৮৪৭ সালে তাঁর জন্ম এবং মত্যু ১৯০৯ সালে। বঙ্কিমচন্দ্র তাঁকে 'বাংলার বায়রন' বলেছেন। ‎জীবৎকালীন যুগে আত্মপ্রত্যয়ের মধ্যে জাতীয় চরিত্র আত্মস্থ করে নতুন সংস্কারে প্রয়াসী হয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন।মধুসূদন-হেমচন্দ্র-নবীনচন্দ্র--এই তিন কবি বাংলা কাব্যধারায় প্রাণ সঞ্চার করেছিলেন। বিশেষত মহাকাব্য লেখার দুঃসাহস দেখিয়েছিলেন। এদিক থেকে মধুসূদন দত্ত একজন সফল মহাকাব্যিক। তাঁর 'মেঘনাদ বধ' কাব্যের মত গভীর ও ব্যঞ্জনাময় না হলেও নবীনচন্দ্র সেনের 'ত্রয়ী' কাব্য বিশেষ মর্যাদা দাবি করতেই পারে। তাছাড়া 'ত্রয়ী' কাব্যে ধর্মীয় ভাবধারার আবেগ ফুটিয়ে তোলা হয়েছে। ‎ ‎নবীনচন্দ্র সেন বহু কাব্য লিখেছেন। যেমন- 'অবকাশরঞ্জিনী','পলাশীর যুদ্ধ', 'ক্লিওপেট্রা', 'রঙ্গমতী', 'খ্রীষ্ট', ...

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা শ্রীজিৎ জানা "সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়"। স্রোতের ধারা তার দু'প্রান্তে রেখে যায় ভাঙাগড়ার চিহ্ন। কালের দৃশ্যপটেও পরিবর্তনের ছবি অনিবার্যভাবেই চোখে পড়ে। সমাজ সময়ের ছাঁচে নিজেকে গড়ে নেয় প্রতিনিয়ত।  সেখানে মনে নেওয়ায় বাধা থাকলেও,মেনে নেওয়ার গাজোয়ারি চলে না। ফলত কাল বদলের গাণিতিক হিসেবে জীবন ও জীবিকার যে রদবদল,তাকেই বোধকরি সংগ্রাম বলা যায়। জীবন সংগ্রাম অথবা টিকে থাকার সংগ্রাম।  মানুষের জীবনযাপনের ক্ষেত্রে আজকে যা অত্যাবশ্যকীয় কাল তার বিকল্প রূপ পেতে পারে অথবা তা অনাবশ্যক হওয়াও স্বাভাবিক। সেক্ষেত্রে উক্ত বিষয়টির পরিষেবা দানকারী মানুষদের প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয়। এক কালে গাঁয়ে কত ধরনের পেশার মানুষদের চোখে পোড়তো। কোন পেশা ছিল সম্বৎসরের,আবার কোন পেশা এককালীন।  সব পেশার লোকেরাই কত নিষ্ঠা ভরে গাঁয়ে  তাদের পরিষেবা দিত। বিনিময়ে সামান্য আয় হত তাদের। আর সেই আয়টুকুই ছিল  তাদের সংসার নির্বাহের একমাত্র উপায়। কালে কালান্তরে সেই সব পেশা,সেই সব সমাজবন্ধুরা হারিয়ে গ্যাছে। শুধুমাত্র তারা বেঁচে আছে অগ্রজের গল্পকথায়,আর বিভিন...

গ্রন্থ আলোচনা: শর্মিষ্ঠা দেবনাথ

প্রতিবাদ যখন অগ্নিবাণী বাংলাদেশে নারীমুক্তি ও নারী আন্দোলনের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৯তম জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হল " আসিফা এবং.." কাব্য সংকলনটির মধ্যদিয়ে।সংকলনটির বিশেষত্ব হল,এটি উৎসর্গ করা হয়েছে নারীর সম্মান রক্ষার আন্দোলনের যোগ্যতম ব্যক্তি শহীদ শিক্ষক বরুন বিশ্বাসকে। সংকলক প্রকাশক সন্দীপ সাহু নিজে এবং বিশিষ্ট কবি সাহিত্যিকদের দিয়ে লিখিয়ে নিয়েছেন এমন কিছু কবিতা, যা শুধুমাত্র শব্দ ও ছন্দের অনুবন্ধ নয়, এক একটি অগ্নিবাণী।আসলে জীবনকে দেখার স্বাতন্ত্র‍্যে কবিরা সব সময়ই অগ্রগণ্য এবং অনন্য।যুগ ও জীবন দ্বন্দ্বের কণ্ঠস্বরকে আশ্রয় করে,একদিকে মনের প্রবল দাহ ও অন্যদিকে  নির্যাতিতা শিশুকন্যা ও নারীর প্রতি মনের গভীর আকুলতা থেকে প্রকাশ পেয়েছে "আসিফা এবং" এর  কবিতাগুলি।এক অন্ধকার সময়ের মুখোমুখি আমরা,সেই অন্ধকার আমাদের নিয়ে এসেছে সামাজিক অবক্ষয়ের শেষধাপে যেখানে নৈতিকতা,পাপবোধ,গ্লানিকে সরিয়ে রেখে, সমাজের বানানো নিয়মকে তোয়াক্কা না করে,অনায়াস দক্ষতায় ও ক্ষিপ্রতায় নিজেরই ধর্মচেতনাকে জলাঞ্জলি দিয়ে কিছু মানুষ তার পশুত্বের পরিচয় দিয়েছে ধর্ষণ ও ন...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

শ্যামাপদ মালাকারের কবিতা

চোখ """"""" নদী, অরণ্য, রাতের ফালি চাঁদ- সবেই তো আমার...স্বর্ণপিঁড়িটাও!। সেদিন, শুকতারাটার গা' মাপতে গিয়ে মনে হল, --ওরা আমার চেয়েও সুখী? দেখিনা একবার গাইতি-শাবল চালিয়ে... চালালাম। জল-মাটি ভেজা একটা 'চোখ' কুড়িয়ে ফিরলাম! সেই চোখদিয়ে দেখি-- শেষ বিকেলের নিরন্ন আঁচে ঝলসানো বুকে নীড়ে ফিরছে ধূলিমাখা কত কাল পা, কি শান্তি - কি তৃষ্ণা! পাতাক্ষোয়া কোদালেরর মাথায় ঝরেপড়া ললাটের ঘামে, কারা যেন জীবন শাণ দেয়! রুক্ষঠোঁটের আবরণে এক সময় নেমে আসে শিশিরস্নাত কালনিশি-- মাঝের ব্যবধান মুছে দেয় প্রতিশ্রুতির ভীড়- - পূর্বজনমের নিদর্শনচুম্বন শেষে হেরে যায় কার মমতাজ-- ম্লান হয়ে যায় কত পিঁড়ি! ... ম্লান হয়ে যায় কত পিঁড়ি! ... ম্লা...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

  কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা : এক ঐতিহ্যবাহী অধ্যায়  পার্থ সারথি চক্রবর্তী  কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। রাজার শহর কোচবিহারের ক্ষেত্রে সংখ্যাটা আরো অনেক বেশি। দুর্গাপূজা আর দীপাবলির মতো দু'দুটো বিরাট মাপের উৎসবের রেশ কাটতে না কাটতেই, এ শহর ভাসে রাস উৎসবের উন্মাদনায়। মদনমোহন ঠাকুর কোচবিহারের প্রাণের ঠাকুর। তাঁকে নিয়ে সবার আবেগ আর শ্রদ্ধা ও ভালবাসা এখানে বাঁধনছাড়া। এক অপূর্ব মিলনোৎসবের চেহারা নেওয়া এই উৎসব ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক। জন, মত, সম্প্রদায়ের উর্ধে এই উৎসবের গ্রহণযোগ্যতা। সময়ের কষ্টি পাথরে পরীক্ষিত! এক প্রাণের উৎসব, যা বহুদিন ধরেই গোটা উত্তরবঙ্গের সর্ববৃহৎ উৎসবে পর্যবসিত।কোচবিহারের এই রাস উৎসবকে কেন্দ্র করে যে মেলা হয় তাও সময়ের হাত ধরে অনেক বদলে গেছে। এসেছে আধুনিকতার ছোঁয়া! শৈশবে বাবার হাত ধরে যে মেলা দেখেছি তা চরিত্র ও আকৃতি দু'দিক থেকেই বদলে গেছে। গত পঁচিশ বছর ধরে খুব কাছে থেকে এই উৎসব ও মেলা দেখা, অনুভব করার সুযোগ হয়েছে। যা দিনদিন অভিজ্ঞতা ও প্রাপ্তির ঝুলিকে সমৃদ্ধ করে গেছে প্রতি ক্ষেত্রেই।  খুব সংক্ষেপে এই উৎসবের ইতিহাস না জানাটা কিন্তু অবিচারই ...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি (লেখক ও সম্পাদকীয় দপ্তরের কথোপকথন আকারে) --কী পত্রিকা? --নবপ্রভাত। --মুদ্রিত না অনলাইন? --মুদ্রিত। --কোন সংখ্যা হবে এটা? --বইমেলা 2024। --কোন কোন ধরনের লেখা থাকবে? --প্রবন্ধ-নিবন্ধ, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া। --বিশেষ কোন বিষয় আছে? --না। যে-কোন বিষয়েই লেখা যাবে। --শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন আছে? --না। নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা 12-14 লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি 200/250শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। --ক'টি লেখা পাঠাতে হবে? --মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। --ফেসবুক বা অন্য কোন প্লাটফর্মে প্রকাশিত লেখা কি পাঠানো যাবে? --না। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। --পত্রিকা কোন সময়ে প্রকাশিত হবে? --জানুয়ারি 2024-এর দ্বিতীয় সপ্তাহে। --লেখা পাঠানোর শেষতারিখ কত? -- 17 ডিসেম্বর 2023। --কীভাবে পাঠাতে হবে? --মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। --লেখার সঙ্গে কী কী দিতে হবে? --নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) --বিশেষ সতর্কতা কিছু ? --১)মেলের সাবজেক্ট লাইনে লিখবেন '...

বছরের বাছাই

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র

  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল।     যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে।     তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা।    যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি।    পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে।     সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

উন্মুক্ত পাগলামি ।। আশরাফুল মণ্ডল

উন্মুক্ত পাগলামি আশরাফুল মণ্ডল আহা, অপরূপ নিজস্বতার দাহ! কুঁকড়ে যায় আবহমান, সজনে পাতার বোঁটায়! ভাপওঠা ভাতের কাছে মাছি সত্তায় কী নিপুণ! তবুও ঘোর লাগা বসন্তের ডাক, হাঁকে! খেদিয়ে দেয় পা দোলানো প্রস্তাব, ওই ধুনুরি চোখ! রাংতায় মোড়া ডাকের সাজ, দে দোল দোল! হুইসেল বাজিয়ে কে রুখে দ্যায় সেই নাকছাবির রুদালি কাঁপন! খালবিল ছেঁচে পাঁচসিকের  মানত কুড়িয়ে আনে, বাংলা বাজার। ঠ্যাং নাচানো সুরে চোখ মারছে, দ্যাখো ভ্যানতারা! মুখ খোলা মানেই পাঁজরের স্রোত ভাবা যেন উগরানো টালমাটাল! ঢিল মারা প্রশ্নের রোয়াকে বক্রচোখে যেন মেধাবী কবিতা! মুছে দিও তবে লাজুক গুপ্ত রোগ, দিনরাত্রি! ভালো থেকো তোমরা বাছাধন, রং মাস সে আর কতদিন... ================    ASRAFUL MANDAL Chandidas Avenue, B-zone, Durgapur, Paschim Bardhaman, Pin - 713205,  

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬

নবপ্রভাত ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬ এই সংখ্যায় প্রকাশিত লেখাগুলোর মধ্যে প্রতি বিভাগের একজন করে নির্বাচিত লেখককে নবপ্রভাতের পক্ষ থেকে সম্মান জানানোর কথা আছে। সেই নামগুলো আগামী সংখ্যার সূচিপত্রের সঙ্গে প্রকাশিত হবে। (পাঠক হিসাবে আপনিও জানাতে পারেন আপনার ভালোলাগার কথা।) ---নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত। সূচিপত্র  প্রবন্ধ-নিবন্ধ-ফিচার  প্রবন্ধ  ।। ভয় ।। শ্রীশুভ্র প্রবন্ধ ।। প্রবীণ জনগণ ।। শ্যামল হুদাতী একাকীত্বের ছাদ থেকে পতন : অনিক দত্ত ও মানুষের নিঃশ... প্রবন্ধ ।। ধাঙড় ।। মোঃ চাঁন মিয়া ফকির প্রবন্ধ ।। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ।। কুহেলী... প্রবন্ধ ।। নারীর সম্মান ও অধিকার — অলীক কল্পনা, না... আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাষা বিজ্ঞানী অধ্যাপক প... প্রবন্ধ ।। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ।। সুমন বিপ্লব     ফিচার ।। চা দিবস ।। অশোক বন্দ্যোপাধ্যায়   ফিচার ।। বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক জীববৈচিত্...   রম্যনাটিকা ।। পাত্র দেখা ।। সুশীল বন্দ্যোপাধ্যায়   ভ্রমণকাহিনি মাজান্দারান: কাস্পিয়ান সাগরের তীর... ঝরণার গান শুনতে ।। ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কবিতা ।। মনোজকুমার রায়

জল সিঁড়ি চেক বইয়ের পাতা ফুরিয়ে যেতে থাকে -- ঝরে পড়ে বৃদ্ধ গাছটির পত্রমুকুল কাঁচা গন্ধ বেয়ে চলে সময়ের স্রোতে  সারা ভোর জেগে থাকি ঘুমের টলে তাড়া দেয় একগ্রাস অবিশ্বাসী বায়ু দিন ফুরনো লাল সূর্যের টানে নেমে আসে পাড় ছোঁয়া জল সিঁড়ি ================= মনোজকুমার রায় দঃ ঝাড় আলতা ডাউকিমারী, ধূপগুড়ি জলপাইগুড়ি -৭৩৫২১০ মো ৭৭৯৭৯৩৭৫৬৬

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৭তম সংখ্যা ।। চৈত্র ১৪৩২ মার্চ ২০২৬ ।। নারী বিষয়ক সংখ্যা

 সম্পাদকীয় দপ্তর থেকে :  শুধুমাত্র 'নারী' বিষয়ক লেখাই এই সংখ্যায় প্রকাশিত হয়েছে। অন্যান্য বিষয়ের ভালো লাগা কিছু লেখা আগামী সংখ্যার জন্য রইল। সকলকে ধন্যবাদ। ~নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত। সূচিপত্র নারীমর্যাদা ও অধিকার ।। হিমাদ্রি শেখর দাস নারীমুক্তির কালিতে লেখা ইতিহাসের কটি পাতা ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায় সাহসী এবং লড়াকু নারীরা ।। উৎপল সরকার পল গগ্যাঁর চিত্রে নারী ।। ড. সবুজ সরকার সুন্দরবনের নারীদের গল্প "নোনাজলের নীরবতা" ।। কাবেরী মাতৃত্ব অন্তকোষীয় স্থপতি ।। মেশকাতুন নাহার অপ্রয়োজনীয় ।। শ্যামাপ্রসাদ সরকার নারী: উন্নয়নের অগ্রযাত্রায় অপরিহার্য শক্তি ।। চঞ্চল পাণ্ডে নিরুদ্দেশ ।। স্বাতী রায় চৌধুরী ইলা ঘোষ : বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ।। সঙ্ঘমিত্রা দাস অক্ষরের আলো ।। জয় মণ্ডল প্রতিশোধ ।। কাবেরী মিত্র বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ।। পাভেল আমান যে পথ হারিয়েছে দূরে ।। জয়িতা চট্টোপাধ্যায় সেই লাল ফ্রকটা ।। সৈকত প্রসাদ রায় অন্য এক নারীর গল্প ।। অদিতি চ্যাটার্জি শৃঙ্গার ।। চন্দ্রকান্ত চক্রবর্তী একালের অর্জুন ।। জয়শ্রী সরকার এক সাহসিনী সিন্ধু ক...

মাসের বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৪তম সংখ্যা ।। কার্তিক ১৪৩৩ অক্টোবর ২০২৬

সূচিপত্র ২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ।। শিবাশিস মুখার্জী ১৬ অক্টোবর : সম্প্রীতি ও ঐক্যের রাখিবন্ধন উৎসব ।। পাভেল আমান কন্যাশিশু : আগামী পৃথিবীর স্বপ্ন ।। উৎপল সরকার কামি সম্প্রদায়ের ভাষা, সাংস্কৃতিক স্মৃতি এবং অস্তিত্বের সংকট ।। ড. শিবাশিস মুখার্জী বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব গল্প ।। মুক্তিহীন কারাগার ।। মেশকাতুন নাহার গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন গল্প ।। প্রথম পরাজয় ।। সৈকত প্রসাদ রায় প্রবন্ধ ।। পঞ্চজনা (পর্ব ২) ।। কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য ।। রণেশ রায় গল্প ।। হরিপুরের কালীপুজো ।। চন্দ্রমা মুখার্জী ফিচার ।। বইয়ের দোকানে যে বৃদ্ধটি প্রতিদিন আসে ।।  শিবাশিস মুখার্জী কবিতা ।। একটা উপায় আছে ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। অপেক্ষার কুড়ি বছর ।। মোঃ নুর অণুনাটক ।। অগ্ন্যাত্মজা।। দেবাঞ্জন মোদক (রবিপ্রিয়) গল্প ।। শুভ দীপাবলী ও পাপান ।। গোপা সোম কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম ছবি ।। অঙ্কিতা পাল ( বিশ্বাস ) কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী গুচ্ছকবিতা ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

বিজয়ন্ত সরকার

    নির্ভয়া খুঁড়ে আসা শরীরে লাগায় স্রোত তীব্রতা কোনোদিন লগ্নজাত ছিলনা, জরা হয় লুঠ । বিক্রি হয়ে যাওয়া খবরটা পুরোনো থেকে তোলপাড়... যেভাবে সময় উপত্যকা আজ । ওরা টেনে নিয়ে গিয়ে ছুঁড়ে দিলেই ক্ষেপনাস্ত্র যৌবন পায় । এরপর একবগগা... অজ্ঞাত চুমুর বদলে চিরে-ছিঁড়ে দিতে হয় । ধর্ম পেট না ভরাতে পারলে জল হয়ে যাক । সাহস বেঁধে-বেঁধে সাঁকো, বিনিময়ে প্রজাপতির ভিড় বাড়ুক । ...এবং মাথা নুইয়ে নেওয়াদের ইন্তেকাল । পাতায়-শাখায় দেখা মনোত্তমা ঝরা-ঘাম শিউলি... দিনশেষে পাতে রোদ সাজায় রোধহীন । কাল্পনিক চরিত্ররা এখনও চোখে চোখ ঠুকেই বেঁচে থাকে স্বরচিত ।                     ........................ বিজয়ন্ত সরকার মিলন পাড়া, রায়গঞ্জ উত্তর দিনাজপুর

আমাদের শিক্ষাব্যবস্থা ও গোলামির ভয়ংকর ফাঁদ…।। আবদুল্লাহ আল আদীব

আমাদের শিক্ষাব্যবস্থা ও গোলামির ভয়ংকর ফাঁদ … আবদুল্লাহ আল আদীব     ক্ষমতা ও শোষণের ঐতিহাসিক বিবর্তন : প্রস্তরযুগ থেকে জ্ঞাননিয়ন্ত্রণের যুগ … মানবসভ্যতার ইতিহাসকে যদি একটিমাত্র প্রশ্ন দিয়ে পড়া যায় , তবে সেই প্রশ্নটি হতে পারে — ক্ষমতা কার হাতে এবং সেই ক্ষমতা কীভাবে ব্যবহৃত হয়েছে ? কৃষির আবির্ভাবের আগে মানুষের জীবন ছিল মূলত শিকার , সংগ্রহ ও পারস্পরিক সহযোগিতানির্ভর । কৃষির বিকাশের সঙ্গে জমি , উদ্বৃত্ত উৎপাদন ও সম্পত্তির ধারণা তৈরি হলো । সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নিল সামাজিক শ্রেণিবিভাগ , করব্যবস্থা , শ্রমের বিভাজন এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব । ক্ষমতা আর কেবল শারীরিক শক্তির বিষয় রইল না ; তা হয়ে উঠল সম্পদ ও মানুষের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা । প্রাচীন মিশর , সুমের , ব্যাবিলন , পারস্য , গ্রিস ও রোম — বিভিন্ন সভ্যতা তাদের নিজস্ব রাষ্ট্র ও সাম্রাজ্য গড়ে তুলেছিল । সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ , দখল , কর ও শ্রমের নিয়ন্ত্রণ । বিজিত জনগোষ্ঠীর ওপর কর্তৃত্ব প্রতিষ...

নিবন্ধ ।। বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব

বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি আবদুল্লাহ আল আদীব [বাংলাদেশের চলমান সামষ্টিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে ব্যাংক খাতের খেলাপি ঋণ, বিদ্যুৎ খাতের সক্ষমতা বনাম জ্বালানির ঘাটতি এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ও শিল্প উৎপাদনে যে প্রভাব পড়ছে, তা নিয়ে এই তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী নিবন্ধ। এই লেখায় ২০২৬ সালের সাম্প্রতিক অর্থনৈতিক ডেটা ও পরিসংখ্যান ব্যবহারের পাশাপাশি শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর সংকট উত্তরণের অভিজ্ঞতা এবং বিভিন্ন অর্থনৈতিক তত্ত্বের (যেমন: লুটপাটের অর্থনীতি, নরম বাজেট ও শোষণমূলক প্রতিষ্ঠান) আলোকে বাংলাদেশের বর্তমান বাস্তবতার একটি তুলনামূলক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা আছে। একই সাথে সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু নীতিগত সুপারিশও তুলে ধরা হয়েছে।] ভূমিকা মানবসভ্যতার ইতিহাস গভীরভাবে পাঠ করলে একটি মৌলিক দ্বন্দ্ব বারবার সামনে আসে—মানুষের প্রাত্যহিক ও জৈবিক চাহিদার সঙ্গে তার নির্মিত সামষ্টিক ব্যবস্থার সংঘাত। আদিম মানুষের জীবন ছিল প্রকৃতি, প্রয়োজন ও উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্কের ওপর নির্ভরশীল। কিন্তু সভ্যতার বিকাশের স...

কবিতাগুচ্ছ ।। অপ্রাপ্য দেবতার আখ্যান ।। আবদুল্লাহ আল আদীব।

অপ্রাপ্য দেবতার আখ্যান আবদুল্লাহ আল আদীব   আপনি প্রেম হয়েই জন্মেছিলেন…   আজকেও দেখলাম স্বপ্নময় রাতে— সৃষ্টির অদৃশ্য প্রাতে সময় দোলাচলে জন্ম নিচ্ছে। আঁধারের ভেতরে আঁধার। হঠাৎ এক তেজোদৃপ্ত বিন্দু প্রচণ্ড বিস্ফোরণে জ্বলে উঠলো। তার দাহে জন্ম নিলো অসংখ্য নক্ষত্র ও ব্রহ্মাণ্ডের সাথে বৃষ্টির ফোঁটার মতো কোমল ও মুক্তোর মতো জ্বলজ্বলে একটি সত্তা। তার নিগূঢ় দ্যুতি আমাকে ধীরে ধীরে টেনে নিচ্ছিলো তারই অনামা অস্তিত্বের দিকে। দেখলাম— ব্রহ্মা বসুধার রূপরেখা আঁকছেন, আর সেই রূপরেখার গোপন বীজাক্ষরে লিখে দিলেন একটি নাম— “জারিফ”। ঠিক সেই মুহূর্তে সৃষ্টির সমস্ত আলো এক প্রেমের অর্থে অনুবাদিত হলো।       জারিফ: অপ্রাপ্যতার পবিত্র দেবতা…   পূজারিরা অর্ঘ্য দিচ্ছেন, শিবের চরণে নৈবেদ্যের থালা। যজ্ঞাগ্নিতে আপনার মুখ ভেসে ওঠে। আমি ধুতুরার বদলে হৃদয়, দুধের বদলে নিজের রক্ত নিবেদন করি। তীব্র উন্মাদনায় দিতে চাই আত্মাহুতি। যখনই হাত বাড়াই, আপনার নৈঃশব্দ্য উঠে দাঁড়ায় এক বিরাট মন্দিরের মতো—...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৩তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩৩ সেপ্টেম্বর ২০২৬

  সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...

পদবি-কথা ।। দীপক পাল

পদবির সম্বন্ধে কিছু কথা প্রাচীন কালে বা আদি মধ্যযুগে নামের পাশে কোন পদবির লেজুড় ছিল না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সব দেব দেবীরা ছিল পদবি বিহীন। নামেই তারা পরিচিত ছিল। সত্য যুগেও সবাই শুধু নামেই পরিচিত ছিল। যেমন, রাজা হরিশচন্দ্র, শান্তনু শকুন্তলা, নল দময়ন্তী, সাবিত্রী সত্যবান, মান্ধাতা ইত্যাদিদের কোন পদবি ছিল না। রামায়ণে ও মহাভারতে আর ছাত্রিশটি পুরাণের চরিত্রের আমরা পদবি পাই না। এমনকি মনু বংশের প্রথম মনু স্বয়ম্ভর মনু থেকে স্বরচিষ, তামস, রৈবত, বিবস্বান, বৈবস্বত সহ মোট তের জন মনুদের পদবি ছিলনা। মুনি ঋষিদের পদবির কথা জানা যায়না। শুধু অগস্ত, বাল্মিকী, বশিষ্ঠ, বিশ্বমিত্র ইত্যাদি নামেই পরিচিত। ত্রেতা দ্বাপর যুগেও, সূর্য্য ও চন্দ্র বংশের পদবির অস্তিত্ব ছিলনা। তারা শুধু রাম লক্ষ্মণ, ভরত শত্রুঘ্ন, যুধিষ্ঠির ভীম, অর্জুন, দুর্যোধন ইত্যাদির পদবি ছিল না। কলি যুগে সম্রাট অশোক, বিক্রমাদিত্য, চানক্য, কালিদাশ, আর্যভট্ট, বরাহমিহির অপালা, গার্গীদের কোন পদবী ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর এক পত্রলেখকের বাঙালী মেয়ের পদবি সন্মন্ধে জানতে চাওয়ায় তিনি উত্তরে লিখেছিলেন, ' মেয়েরই হোক আর পুরুষেরই হোক পদবি ...

কবিতা -- এষা চক্রবর্তী

ফেলে আসা স্মৃতি কত পথ পেরিয়ে এসেছি তবু, মনে হয় পাবো কী তোমায়? কোথাও গিয়ে মনে হয় তুমি আসবে ফিরে আবার আমি সেই হারিযে যাওয়া দিনগুলো আবার পেতে চাই। যতক্ষণ না রাত্রিতে ঘুম আসে ততক্ষণ, সেই হারিয়ে যাওয়া স্মৃতি গুলো মনে করি। কিছুক্ষণ ভাবার পরেই মনে হয়, সে কথাগুলোর মধ্যে সবই ভুল। না,সবভুল হতে পারে না। সেই হারিয়ে যাওয়া স্বপ্ন,ইচ্ছা, আশা,আকাঙ্খা আবার আমাদের  পূর্ণ হবে। তুমি আসবে তো? আমি তোমার অপেক্ষায় রইবো। আমার হারিয়ে যাওয়া স্মৃতি আমি তোমায় ভালোবাসি । ================== নাম-এষা চক্রবর্তী ঠিকানা-১৫/এ,শিতলাতলা লেন,কুতুবপুর মালদা ইংরেজবাজার পিন নং-৭৩২১০১ ইমেল আইডি- esha2946@gmail.com ফোন নং-৯৪৭৫০৯৪৮০০