Skip to main content

কবিতা ।। আলোর মুক্তি ।। বিশ্বজিৎ কর


আলোর মুক্তি! 

বিশ্বজিৎ কর


শিশিরভেজা ঘাসে পায়ে পায়ে 
হেঁটে ছোটবেলা খুঁজেছ? 
প্রভাতফেরীর গন্ধ পেতে! 

দেওয়াল পত্রিকার পাতায় পাতায়...
আনকোরা হাতের কবিতা পড়তে পড়তে কোনদিন কিশোরপ্রেম খুঁজেছ? 
আন্তরিক অনুভূতির ছন্দ পেতেই! 

এই প্রকৃতির হৃদয়ের খাঁজে খাঁজে..... 
কিশলয়ের গন্ধ নিয়েছ কোনদিন? 
আলোর মুক্তির স্বাদ পেতে!

*******

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই