Skip to main content

কবিতা ।। একুশের কিশোরী ।। রিপন সিংহ

একুশের কিশোরী

রিপন সিংহ 


গভীর রাতে শ্রাবণের মেঘ প্রতিদিন ডাকে,
সাগরের ঢেউ আমাকে নিয়ে আহ্বান করে;
   কেন?---
কারণ সেই একুশ বছরের কিশোরী এসে গেছে।
তবে সেই একুশ বহু বছর আগের
মানুষ বদলে যায়,
পৃথিবীর রঙ বদলে যায়;
কিন্তু আজও এই একুশ বছরে।

কিন্তু সমালোচনায় ভরা এই শহরের লোক,
    কত লোক ---
    কেনই বা !
যে জেলে প্রতিদিন ফিরে আসে
হয়তো সে একদিন দিশা হারাবে।
পৃথিবী শুধু পৃথিবীরই জন্য,
কেউ বা কারুর জন্য নয়
যে পথে এসেছি ---
ফিরে যাবো অন্য এক পথে
শুধু মাঝপথে একটু অভিনয়।

এসেছি একা,
কিন্তু ফিরে যাবো কতকিছু নিয়ে,
হয়তো কোন এক রাত;
সেই একুশের কিশোরীর সাথে।
 
 ================
 
নাম:- রিপন সিংহ
ঠিকানা:- বিশালগড় , ঢাকাবাড়ী

 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই