Skip to main content

কবিতা ।। পুনরাবৃত্তি ।। আলাপান রায় চৌধুরী



পুনরাবৃত্তি

আলাপন রায় চৌধুরী

 

হাজার হাজার বছর আগেও বদলে গেছিল সব !

শুকিয়েছিল নদী আর সাগর বেড়ে গেছিল মরু

হড়পা বানে ছাড় পায়নি ভরত বিরোধী জোট ;

কুল ভাসিয়েছিল সিন্ধুরাবিরা সে এক ইতিহাস !

বসুন্ধরা ভোগী বীরের দল হয়েছিল ভিটে ছাড়া I

 

জে.সি.বি.- ঘড়ঘড়ানিটা চলছে অনেক্ষণ !

পুরো জমিটাই তছ নছ তাও ঘাস ফুটছে !

দেখতে দেখতে বন্ধ হয়ে যাবে দখিনা হাওয়া !

যেমন বন্ধ হয়েছিল পুবের সূর্যালোক

এদিকের ফ্ল্যাটটা তৈরী হওয়ার সময়ে I

শহর থেকে গ্রাম শুধু দুষণের জয়গান !

প্রতিদিন কাটা পড়ছে কতো না গাছ !

পাখী পতঙ্গরা ফেলছে দীর্ঘ নিঃশ্বাস I

 

আবার কবে জমে যাবে জল ?

আসবে আবার আয়লা তুফান I

ভাসবে সড়ক ডুববে লোক !

ভূমিকম্পে , বা সুনামিতেই

চলবে প্রকৃতির হিসেব কষা I


এই গ্রহের আয়ু শেষ হলো বলে !

মানুষের ঠাঁই কি শেষে মঙ্গলে ?

 

 


আলাপন রায় চৌধুরী। 
দমদম, কলকাতা- ৭০০০৬৫।


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই