Skip to main content

কবিতা ।। ইচ্ছে কথা ।। গৌতম সমাজদার

 

ইচ্ছে কথা

গৌতম সমাজদার

 
তোমাকে দেখলেই ইচ্ছে করে,
হাত ধরে অরণ্যে হারিয়ে যাই।
মনে হয় ছাপোষা সংসার তোমার জন্য নয়!
শুধুই তোমাকে নিয়ে ঘুরে বেড়াই,
কোনো গ্রামের মেঠো পথে--
সহসা জমিতে আল ভেঙ্গে--
সবুজ ধান ক্ষেতের শীষে!
আমার নিঃশ্বাস  থাকুক তোমার প্রশ্বাসের সঙ্গে।
নির্জন নদী তীরে দুজনে পাশাপাশি,
তোমার কোলে মাথা রেখে,
তপ্ত দুপুরেও শান্ত থেকে--
নদী আর গাছের কথা শুনি তোমার চোখে।
তোমার চোখে নদীর দুষ্টুমির ঢেউ,
আছড়ে পড়ুক পাড়ে!
নদীর ঢেউ চায় তীরে মিশতে,
আমার সমস্ত ভালোবাসা দিলাম তোমারে।
আমার ভালোবাসা নেওয়ার মতো
জায়গা নেই হৃদয়ে তব,
তবুও সারা জীবন তোমাকে
আমার ভালোবাসার  কথা কবো।
মৃত্যুহীন ভালোবাসা রসদ বাঁচার,
অসম্পূর্ণ হলেও পূর্ণতায় থাকবে নজর,
অদেয় এমন কিছু ই নেই।


Goutam Samajder , 22/86 Raja Manindra Road , kol 37

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই