Skip to main content

কবিতা ।। শারদোৎসব ।। মাথুর দাস

শারদোৎসব

মাথুর দাস


শারদ পূজার  পারদ চড়েই  দুর্গাপূজায় বেশি,
দূর গাঁ থেকে শহর নগর হয় না খুশির শেষ-ই ।

পূজা মানে তো সাজগোজ আর খানাপিনা  হৈচৈ,
ঘ্যাম্-বাঙালি জ্যাম্ করে ঝলমলে সব মন্ডপে ঐ ।

জমাট ব্যবসা কারবারির  আর কম আঁট হয় পকেট,
বার বারই তা ফাঁপায় ফোলায় মিডিয়াকুলের রকেট ।

দাম বেড়ে যায় সবকিছুরই নাম কিনে নেয় উৎসব,
হাসিমুখে দুঃখ ঢাকি সম্বছরের রুক্ষতারই খুঁত সব ।
 
******************************
 
 
 
মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই