Skip to main content

চিন্ময়ানন্দ ভারতী ৷। কবিতা




" বঙ্গেও নয় বাংলা ভাষা "




কথার কথায় দিক ভ্রান্ত ,
তবু ইচ্ছা বিহার করি নানান দেশে ৷
দর্শনের সাথে বুঝিবা চরিত্র ,
তবু খুঁজি কে আছে বঙ্গ বেশেও ৷

কথা হয় সেই ভাষাতে,
যখন থাকি যেদেশে ৷
হেথায় মোরা এত পরাধীন ,
ঐ ভাষা জানতে হয় অক্লেশে ৷

আমরা বাঙ্গালী মৃদুতা হৃদয় ,
পরদেশী যদি বা আসে এ দেশে ৷
আপন ভাষা ছেড়ে ভাবি তাঁর ভাষা,
ভাবিনা তখনো আছি বঙ্গদেশে ৷

পুনঃ যদি দিই পাড়ি,
অ-দেখা সেই বিদেশ ভুঁই-এ৷
সেখানেও শিখি সেই ভাষাটা ,
আপন ভাষাকে দিয়ে নুয়ে ৷

এদেশে এসে ভোলে নাকো তাঁরা ,
স্ব ভাষাতেই কয় কথা ৷
বঙ্গে মোরা বাঙ্গালী আমরা ,
তবুও , এইখানেতেও মোদের বিফলতা ৷৷

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই