Skip to main content

অনন্ত গোস্বামীর কবিতা





বাংলা থাকুক জেগে


"মোদের গরব  মোদের আশা"
আমার ভাষা   বাংলা ভাষা
   আমার  প্রাণে জাগে
বাংলার গান  বাংলার ঘ্রান
মনের টান   আকুল প্রাণ
   মায়ের পরশ লাগে।

বাংলায় বোলে  বাংলার তালে
আবার ফিরব  বাংলার কোলে
    এমনি মনের আশ
মায়ের ভাষা   দুঃখ নাশা
ভোলাবে যাদের এমন  আশা
   হোক তাদের সর্বনাশ।


বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই