Skip to main content

ছড়া ।। বনভোজনের পাঁচালি ।। সাইফুল ইসলাম

 

 

বনভোজনের পাঁচালি

সাইফুল ইসলাম 



শীতের সকাল মেঘলা দিন
              কুয়াশার চাদর গায়ে,
গুটিকতক কচিকাঁচা
 
              হাঁটছে পায়ে পায়ে।
লক্ষ্য তাদের দিঘির পাড়ে
              বনভোজনের পালা,
সঙ্গে আছে গ্যাসের উনুন
               হাঁড়ি ডেকচি থালা।
কেউ নিয়েছে বসার আসন
               হাতা-খুন্তি বঁটি,
মাংস আলু পেঁয়াজ রসুন
              টমেটো বরবটি।
কেহ ঘোরে চরকি মত
              যেন পাখির দল,
কেহ করে কাড়াকাড়ি
 
             পায়ে নিয়ে ফুটবল।
কেহ সাজে পাকা গিন্নি
            ব্যস্ত থাকে রান্নায়,
কেহ আবার ক্ষিধের জ্বালায়
              ভেঙে পড়ে কান্নায়।
কবজি ডুবিয়ে খাচ্ছে কেহ
              কেহ আঙুল চেটে,
কারও আবার অরুচি ভাব
             গ্যাস হয়েছে পেটে।
হেসে খেলে দিনের শেষে
              সূর্য গেল পাটে,
মাতলো সবাই জলপরীতে
          ইঞ্জিনওলা বোটে।
ঝিলিক দিচ্ছে দিঘির জলে
            বালি হাঁসের মেলা,
এটা ওড়ে, ওটা বসে
              লুকোচুরি খেলা।
সূর্য গেল অস্তাচলে
           বলছে এখন হাই
কচিকাঁচা দুঃখ মনে
           বাড়ির পথে যায়।

 

.বর্দ্ধনপাড়া, বীরভূম

 

মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ


মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা

নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু ছোট রেখে সাড়ে আট ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন।  (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।)  কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি চার্জসহ) বইটি পেয়ে যাবেন।  আগ্রহীরা সংগ্রহ করতে পারেন। 

যাঁরা অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে পারেন। আমরা দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।

 আমাদের গুগুল পে / ফোন পে নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬।  প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।

মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:  

https://notionpress.com/read/nabapravat-utsab-2023

 

==================

 

এই মুদ্রিত সংখ্যাটি প্রকাশনা সংস্থা থেকে eBOOK আকারে সামান্য মুল্যে সংগ্রহ করতে চাইলে, নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন




 

 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই