Skip to main content

ছড়া ।। নববর্ষের নব হর্ষে ।। সুব্রত দাস




নববর্ষের নব হর্ষে

   সুব্রত দাস


ফুল পাখি মেঘ আকাশ বাতাস
আজ কেন চঞ্চল,
ঝরা পাতায় তবুও যে গাছ 
রোদ্দুরে ঝলমল !
কিসের কিসের, কোন খুশিতে
ফুটছে হাজার ফুল,
কোথায় কে ভাই, অজান্তে হায়
করলো কী যে ভুল !
কচিকাঁচা, ফুলকুঁড়িদের
ডাগর চোখের তল,
নতুন কিছু আশার ভাষার
ভাসছে শতদল !
বলছি শোনো আসল কথা
কথার কথা নয়,
নববর্ষের, নব হর্ষেই
এসব কিছু হয় !!

-------------------------------------

সুব্রত দাস
৩১/১, গোবিন্দ সেন রোড, পোঃ রামঘাট, সূচকঃ ৭৪৩১৬৬,
গরিফা, উওর ২৪ পরগণা, থানাঃ নৈহাটি, পশ্চিমবঙ্গ।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই