Skip to main content

কবিতা ।। চেয়েছিলাম বলে ।। রণেশ রায়

 

চেয়েছিলাম বলে 

রণেশ রায় 


ভালোবেসে, 

তোমায় আমি চেয়েছিলাম বলে, 

আমার সঙ্গে মিলে 

তুমি আমার দান সাগর হলে ।


তোমার অনুগ্রহে অনেক লোভে পড়ে 

জানলাম আমি দয়ার সাগর থাকে অনেক দূরে, 

আমার এই দীন বেশে 

অনেক খুঁজেও পেলাম না তাকে শেষে ।


পাহাড়ী ঝর্ণা কোথায় আসে নেমে 

নদীর জলে শিশির বিন্দু হয়ে?

চোখ বন্ধ দেখি না যে কিছু ,

জানি আমি তোমার সঙ্গ নিলে 

চলি আমি পিছু পিছু 

মিলি আমরা সাগর মোহনায় এলে।


জানি আমি, দান সাগর !

সে সামান্য কেউ নয়, 

মোহের ঘোরে মিলতে চাই তার সাথে 

সাধ্য কি আমার তাকে করব জয় !


জানি আমি ক্ষুদ্র আমি 

আমার যে হয় ক্ষয়,

কি দিয়ে বাঁধবো তাকে ?

করি আমি ভয়,

দান সাগরের নেই যে কোন লয় ।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই