Skip to main content

কবিতা ।। শিশির ।। রোহিত কুমার সরদার

  শিশির 

রোহিত কুমার সরদার


দুএক ফোঁটা চুকিয়ে দেনা বসত গড়ি ঘাসে 
হিমকন্থার অমনিবাস নতুন ধানের গন্ধ ভাসে। 

ঘুমিয়ে পাড়া মশাল ছাড়া আমাদের জনসভা 
চুমকুড়িতে চিত্র আঁকা মুগ্ধ মনোলোভা। 

ছড়িয়ে দানা মুক্ত কণা কুয়াশার চাদরে
জাহাজ বোঝাই শীতের পরশ ভিড়েছে বন্দরে। 

তমসাতে চুপকথারা নিঃশব্দে দুঃখ নামে যেমন 
মৌসুমি মন জাগলো ঊষা ক্ষণজন্মা করেছি সমর্পণ। 

…...........................................................................
 
 
 
রোহিত কুমার সরদার 
ক্যানিং,     দক্ষিণ ২৪ পরগণা 



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই