Skip to main content

কবিতা ।। সম্পা পাল



তৃতীয় বিশ্ব ও নারী

সম্পা পাল



আরও একটি এবং
তারপরও নদী হতে ইচ্ছে হয়

জানোতো আমি তৃতীয় বিশ্বের এক নারী
একদিন আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল
এখন আকাশ আর একটু উঁচু

তবু একটি জীবন বহন করছি দৈনিক
প্রথম বিশ্বের স্বপ্ন দেখিনি বিশেষ
ওখানে আমেরিকা আছে
শুধু অলিন্দে সীমাহীন শূন্যতা

জানি তৃতীয় বিশ্ব কখনো নারীর শূন্যতা খোঁজে না
তবু সব শূন্যতার পরও একটি বসন্ত থাকে
একটি এবং থাকে একটি নদীও থাকে.....
---------------

সম্পা পাল , শিলিগুড়ি 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই