Skip to main content

কবিতা ।। অমিতাভ সরকার

 

নারীর অন্দরে

অমিতাভ সরকার




পৃথিবী পর্দা আঁটা
অসুখের পথ হাঁটা
নারীতে পৃথিবী গড়া নারী চিন্তায়।


মনের যাপনাতলে
চেতনার বাতি ছলে
জীবনে নাড়ীর টান স্বার্থে খাটায়।


চাহিদার কামনায়
রোদ ক্ষোভ যাপনায়
 নারী সে   বুঝতে নারি চেনা-অচেনায়।



তবুও একলা জ্বরে
শরীর  মনের দরে
 সুখেতে ক্ষতের আভা  মূক ভাষা চায়।


সময় পালটে চলা
মনেতে বিষম জ্বলা
তবুও ভাবনা সে কি খুব পালটায়?

====================



অমিতাভ সরকার
আনন্দললোক আবাসন, ফ্ল্যাট ২ ই,১২৭ যশোর রোড,বারাসাত, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত
ফোন ঃ৯৪৩২২৮৩১৭৪

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই