ফ্রুক্টোজ এবং ক্যানসার বিস্তার: আধুনিক ক্যানসার গবেষণার একটি নতুন দিগন্ত অনিন্দ্য পাল ক্যানসার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি দীর্ঘস্থায়ী এবং জটিল চ্যালেঞ্জ হলো টিউমারের পুনরাবৃত্তি এবং মেটাস্ট্যাসিস (metastasis)—অর্থাৎ শরীরের এক স্থান থেকে অন্য স্থানে ক্যানসার কোষের ছড়িয়ে পড়া। সম্প্রতি দ্য উইস্টার ইনস্টিটিউটের গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটি যুগান্তকারী গবেষণা ক্যানসার বিজ্ঞানে এক নতুন মোড় এনে দিয়েছে। ২০২৩-২০২৬ সময়কালের গবেষণার ধারাবাহিকতায় Nature Aging জার্নালে প্রকাশিত এই গবেষণায় ক্যানসারের পুনরাবৃত্তির পেছনে একটি সম্পূর্ণ অপ্রত্যাশিত অপরাধীকে চিহ্নিত করা হয়েছে—আর সেটা হলো ফ্রুক্টোজ (এক ধরণের শর্করা বা ফলের চিনি)। প্রথাগতভাবে জিন বা প্রোটিনকে ক্যানসার প্রসারের মূল চালিকাশক্তি হিসেবে মনে করা হলেও, এই আবিষ্কার ক্যানসার চিকিৎসায় মেটাবোলাইট বা বিপাকীয় পদার্থের গুরুত্বকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। কেমোথেরাপি এবং 'সেনেসেন্স' কোষের ভূমিকা সাধারণত ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহার করা হয় দ্রুত বিভাজিত হওয়া ক্যানসার কোষগ...
অনুর অপেক্ষা নাজিরুল ইসলাম গ্রামের নাম জলামাদুল। গ্রাম বললে অবশ্য ভুলই বলা হবে, আসলে সেটি এক অজপাড়া গাঁ। গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস করেই জীবন ধারণ করে। শহরের আধুনিক হাওয়া এখানে এখনো এসে পৌঁছায়নি। কাঁচা-পাকা রাস্তা, তাই বর্ষাকালে জল জমে কাদা প্যাচপ্যাচে হয়ে থাকে। গ্রামে গাছপালা, জলাজমি, পুকুর, ধান রাখার মরাই আর খড়ের গাদা—সবই আছে। এই প্রাকৃতিক সুন্দর পরিবেশে মানুষের সংখ্যা খুব কম। সব মিলিয়ে কুড়ি-বাইশটি ঘর হবে, সবাই সবাইকে চেনে। সন্ধ্যার পর গ্রামের বয়স্ক মানুষেরা একজোট হয়ে আড্ডা জমায়, তারপর হুঁকোয় টান দিতে দিতে যে যার বাড়ি চলে যায়। গ্রামের ঠিক মাঝখানে একটা একলা দোকান—চায়ের দোকান। দোকান বলতে বাঁশের খুঁটি, টালির ছাউনি আর সামনে পাতা দুটো কাঠের বেঞ্চ। দোকানটা চালায় অনু। অনুর বয়স ১৯ কিংবা ২০ হবে। শ্যামবর্ণের রোগাটে চেহারা, গোলগাল মুখ। তবে তার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো জোড়া ভুরুর নিচে একজোড়া নীল চোখের মণি, যা তাকে আর পাঁচটা মানুষের থেকে আলাদা করে। অনু অনাথ। কীভাবে সে মানুষ হয়েছে, সে নিজেও তা ভালো করে জানে না। আপনজন বলতে এক দাদি ছ...