. ভ্রমবন্দী.
হৈমবতী নিশীথের বাতায়ন,জীবন নাট্যে কেন কৃষ্ণ পঞ্চম।
ষরোষী নও;নও যে শ্রী রোষী হয়েছো মহা রোষী, যাকে হিংসে চন্দ্র আজ কলঙ্কিনী।
তুমি অন্তপিঞ্জরে সেই ভ্রম যাহা হৃদকায়েদ করে আজীবন।
তুমি সেই পল্লবের অধিকারিণী যে পল্লবের দৃষ্টিতে স্বর্গদগ্ধে হয় মধু সুন্দরিণী।
তুমি সেই নিবিড় যে লুপ্ত করে আমায় দিকবিদিক।
তুমি সেই কনবতী যার ইন্দ্রজালে আমি আকুল প্রণয়ী।
তুমি সেই অভ্রকনা যার শালবনে আমি পলকহীন জোছনা।
আমি সঙ্গহারা বন্ধুহীন কে জানিত অদৃষ্টের লিপিতে বেধে আছি চিরদিন।
আমি পাষাণের ক্লেশ বিস্মৃত কথামালা,তুমি বাবলা গাছের গুড়ি রঙিন আশ্বিন হাওয়া ।
তুমি সেই অনুখন যা আম্রকাননে আনিছে শিহরণ।
তুমি সেই শরৎ প্রভা যার রৌদ্র রঙে ফুটিত হয় পুষ্প-কনা।
তোমার ধীরগম্ভীর স্বর নিশীথ আহুতিতে মোর পঞ্জর,কুসুম ঝড়ে আজও সে অগোচর।
তুমি আশীর্বাদ আমি অভিশাপ দ্বয়ী মিলনে একোন বজ্রাঘাত।
স্মৃতি পুরে শ্মশানে আমি জ্বলি অনলে,ঝর্ ঝর্ বৃষ্টি গিয়াছে যে দাফনে।
আত্মপরিচয়:-
নাম: হাসনাতুল বারী উচ্ছ্বাস।
জেলা : টাঙ্গাইল।
অধ্যায়নরত শ্রেণি :দ্বাদশ।
শিক্ষা প্রতিষ্ঠান : সরকারি বাঙলা কলেজ।লেখা পাঠানোর সময় রাত্রি : ১:৫২
তারিখ : ২৯ শে সেপ্টেম্বর ২০২৬
Comments
Post a Comment