Skip to main content

কবিতা // জগবন্ধু হালদার




             ঘুমকাতুরে

                     

মিশমিশে অন্ধকার আর উঠতি বাতাসেরা একটা 
ছিরিছাঁদহীন দেয়ালের পাশে সারারাত জটলা করে, শিস
দেয়, হাসাহাসি করে বিষাক্ত বীজ ফেলে কানাচে উল্লাসে

আমি জানলায় থুতনি রেখে তারাখসা দেখি 
দেখি দুমড়ে যাওয়া আড়কাঠে 
                                        কীভাবে ধোঁয়া জমে ঝুল হয়
ঝুলে থাকা জাল কীভাবে মৃত্যু-ফাঁদ হয় স্বভাবের
দেখি বিনা বাক্যে বয়স্ক গাছেরা 
                                          কেমন মুড়ো নাড়ে দ্বিধাহীন
                                                                       ,
চেনা চেনা ঘাসও দোসর হয় এসবের
আমার ছোট-বড়ো-মেজো আঙুলে টাঁশ লাগে খুব 
আর কনকনে শীতকাল এসে জড়ায় শরীর...
মুখ বাড়ানোর আগেই শুরু হয় শ্বাসটান

দেয়াল আমাদের নয়, ও বাড়ির, এপাশের নিঃশ্বাসে 
কান পাতা আছে তার, তেরছা চোখও এদিকেই 

অগত্যা চুপচাপ আমি ঘুম খুঁজি...  

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই