Skip to main content

কবিতা // রঞ্জন চৌধুরী








কেমন আছো ছেলেবেলা


হতাশা, বিষাদ আর ক্ষীণ আনন্দ নিয়ে
সাজিয়ে রেখেছি আমি আমার সংসার।
খেলনাপাতির মত ছড়িয়ে-ছিটিয়ে রেখেছি
পোশাকআশাক, সোফা-কাম-বেড, টেবিল-চেয়ার, গোর্কি-মার্ক-জন-জীবনানন্দ-রবীন্দ্রনাথ.....

একদিন এক প্রত্যুষে বালগোপালের মত
আমার ছেলেবেলা ডাকে।
হা-কানে শুনতে পাই
রেলকারখানার সাইরেন, ভোরের ঘুম ভাঙা ষ্টিম ইঞ্জিনের হুইসেল, মস্ত সবুজ মাঠ জুড়ে গাঙ-শালিকদের মেঠো লড়াই.....

চোখ ছলছল করে
মন বলে চল
দৈনিক এই চকবন্দী কংক্রিটের পেরেক ঠোকা জীবন থেকে বেরিয়ে আলাভোলা ঘুরে আসি ঐবেলা
শরীর বলে নাহ্ বয়সটা খেয়াল রাখ।

                       *****
রঞ্জন চৌধুরী ।
আর. জি. পল্লী। সোনারপুর। কলকাতা - ১৫০
চলভাষ : ৭০৪৪৯৩৩১৪৮ / ৬২৯০২১৪০৭২
 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই