Skip to main content

কবিতা : রোনক ব্যানার্জী



     ভেদ
   ———————

একচ্ছত্র সাম্রাজ্য পড়ে রয়েছে পাশে,
স্তাবকের তাঁবেদারি মাড়িয়ে দিয়ে যাচ্ছে দুর্বোঘাস
দুর্বোধ্য বিশেষণ
                        উষ্মার প্রাচীরে ফাটল
কালো খামের চিঠিতে প্রেরকের ঠিকানা অনুপস্থিত;
মূলরোমহীন শিকড়ের পাশে প্রগলভতার পরিখা,
সার্চলাইটের আলোয় উচ্চাকাঙ্খিত জীবনের অবসান,
             মৃগয়াফেরত আসামি
 অস্থিমজ্জার বাদামী স্রোত বিশৃঙ্খলার ওপর বয়ে চলেছে,
 গড় পরিস্থিতির পরীক্ষালব্ধ ফল জলবায়ুর বিপরীত,
           বিপ্রতীপ কোণে দাঁড়িয়েও সুফল আসেনি,
 হঠাৎ এক দুর্ঘটনা ঘটে গেলে সহানুভূতি জুটে যায়।

           

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই