Skip to main content

কবিতা : মাথুর দাস






বৃদ্ধেরা বেঁচে থাকে


ঢেউগুলি ওঠে আর ভাঙে খিলখিল,

তীরে এসে  নিস্তেজ  নিস্তরঙ্গ খেলা ;

অস্তরাগ শুষে নেয়  আকাশের নীল,

ঝাউয়েরা স্তব্ধ । ক্রমশ গড়ায় বেলা ।


ছায়ারা   দীর্ঘতর  হয়,  লিকলিকে,

ভুলেছে জীবন  রঙ-ঝিলমিল ;

ক্ষয়িষ্ণু বৃক্ষেরও পাতাগুলি ফিকে,

হারিয়েছে কবেই  ক্লোরোফিল ।


ভুলে গিয়ে  হইচই  মুগ্ধ আলকাপ,

যত  ভাবি  দৌড়াই,  বলে  দু'শো ছয়,

'অনেক হয়েছে ছোটা,  দৌড়ঝাঁপ,

অস্টোপোরোসিসে থামো । আর নয়' ।


নাক  মুখ  চোখ    ছলো  ছলো,

নানাবিধ শঙ্কা জাগে অর্বুদে অর্বুদে ;

কে কাকে বোঝাবে আজ বলো

বৃদ্ধেরা  বেঁচে থাকে  সুদে ও ওষুধে !


**************************************

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান
*******************************




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই