Skip to main content

কবিতা : তানিয়া ইসলাম




যখন একা

------------------------------------

ঝলমলে রোদের পাড়ায়
সূর্য কেন মান ভাঙায়?
জ্যোৎস্না রাতের চাঁদের মায়ায়,
অতীত স্মৃতি হুল ফোঁটায়।
যখন একলা ঘরে প্রজাপতি ডানা ঝাপটায়,
হীরক মুদি দোকান ঘরে রেশমী চাদর--
হাওয়ায় দোলা লেগে সুখেই নাচে।
হারুর মায়ের জানলা জুড়ে ঝকঝকে পর্দা---
তার ছেলের বিলেতী সুখের ছোঁয়ায় শোভা বাড়ে।
রাস্তা ভেজা, চোখের পাতা অভ্রভেদী,
শুষ্ক ঠোঁটে হাসি বিরল প্রজাতী,
যখল একলা জীবন, একলা মেঠো পথ
যেন মলিন করে হৃদয় বাঁধ।।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই