Skip to main content

কবিতা: নারায়ণ প্রসাদ জানা

তোতা কাহিনী 


খাঁচার ভেতর সব পরিপাটি
দোষের মধ্যে খাঁচার দুয়ার শুধু বন্ধ;
ওড়ার বৃথা চেষ্টা,
তারপর বাধ্য হয়েই
অভ‍্যাসের দাস হয়ে ওঠা,
শেখানো কিছু বুলি........
ব্রেকফাস্টে  ছোলা -জল ;-শিস্ দেওয়া
লাঞ্চে বাদাম -মটর ; বকবকম
ডিনারে ভুট্টার দানা ; সংকীর্তন।
পান থেকে চুন খসলেই ; ডানা ঝাপটানো
দৌড়ে আসে সবাই।
একদিন দুয়ার খুলে দিলেও
চেষ্টা করিনা ওড়ার --
শৃঙ্খলের দাস হয়ে  ; নিজের সত্বাকে করি অস্বীকার,
পরিপাটি হয়ে ; দোলনায় হেলান দিয়ে
দোল খাই --শিস্ দিই।

===================
 
নারায়ণ প্রসাদ জানা
গ্ৰাম+পোঃ=হাঁসচড়া
জেলা-পূর্ব মেদিনীপুর
পিন-721625
মোবাইল..9434128211.

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই