কবি বিষয়ক এলিজি
১কবিরা লিখতে বসলেই ছোট্ট হরিণ শাবকেরদের মতোলাফিয়ে খাতা পার হয়-ডেট পেরিয়ে যাওয়া ইলেকট্রিক বিলমুদির দোকানের ধার-বাকি ফর্দবাড়ির মানুষদের আবদার।২সারাবছর কবিদের আস্তিনে জড়িয়ে থাকে-দারিদ্ররেখা।ভাত খাওয়ার সময়হাত থকে নেমে এসে সে বসেডালের বাটির মাথায়।মেপে নেয় হলুদের ঘনত্ব ও ফোড়নের তেজস্ক্রিয়তা।৩বিকলের দিকে কবিরা হাঁটতে বের হলেরোয়াকে বা পার্কে বসা লোকজনদালাল, পুলিস অথবা টোটোওয়ালারাআড়চোখে দেখেদূরত্ব বুঝে নেয়।৪যেহেতু শক্তি চাটুজ্জে, ভাস্কর চক্কোত্তি বা সুনীলবাবু-রা নেইএখন কবিরা তাই নিজেদের বাঘ ভাবে-এটা তো আজ সবাই জানেন।শুধু অলস বিকেলের মতো কবিদের যে বান্ধবীরাঅনেক না-পাওয়া নিয়ে বাঁচে,আসলে তারাই জানে-কবিরা আদতেই অপদার্থ!
-------------------------------------------------
ABIRBHAB BHATTACHARJEEAddress - 20a/1, Bonmosjid Para, Kalna Gate, Burdwan – 713101
E mail – bhab.abir@gmail.comFacebook Page - https://www.facebook.com/KobiAbirbhab/
সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...
